সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৬
৬:৪৭ পূর্বাহ্ণ
40 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

সুনামগঞ্জে সেতুতে আইএস জঙ্গি ধারার পতাকা টানালো উগ্রবাদীরা, শঙ্কিত স্থানীয়রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৬ | ৬:৪৭ 40 ভিউ
সুনামগঞ্জের আব্দুজ জহুর সেতুর উভয় পাশে আইএস জঙ্গিদের ধারার কয়েকটি কলেমা খচিত পতাকা টানানোকে কেন্দ্র করে এলাকায় তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বহিরাগত একদল উগ্রবাদী যুবক গতকাল বুধবার বিকেলে প্রকাশ্যে এসব পতাকা স্থাপন করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের দাবি, পতাকা স্থাপনকারীদের বেশিরভাগই এলাকার বাসিন্দা নন। তাদের আচরণও ছিল আগ্রাসী ও রহস্যজনক। পোশাক-আশাকও ছিল আইএস জঙ্গিদের অনুকরণে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন উগ্রবাদী যুবক দলবদ্ধভাবে সেতু এলাকায় এসে কিছু সময় অবস্থান করেন এবং পরে সেতুর দুই পাশে কলেমা লেখা পতাকা টানন। পতাকার ভেতরে লেখা কলেমার বর্ণ আইএস জঙ্গিদের বর্ণের প্রতিরুপ। এসময় তাদের আচরণ ছিল উগ্রতাপূর্ণ ছিল। এসব দেখে উপস্থিত অনেকেই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে বা প্রতিবাদ জানাতে সাহস পাননি। পাশাপাশি দেশে জঙ্গিবাদের প্রসার নিয়ে শঙ্কা প্রকাশ করেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পতাকাগুলোর ডিজাইন আন্তর্জাতিক বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী বিশেষ করে আইএস জঙ্গিদের ব্যবহৃত পতাকার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যে কারণে মানুষের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে তারা জানান। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের একটি অংশও এ ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের মতে, কলেমা মুসলমানদের কাছে পবিত্র বাক্য। এটিকে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে যত্রতত্র ব্যবহার করা সমীচীন নয়। তারা মনে করেন, ধর্মীয় প্রতীক ব্যবহারের ক্ষেত্রে সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা প্রয়োজন। এদিকে, উগ্রবাদী পতাকা টানানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না বলেও অভিযোগ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই বিষয়টির প্রকৃত উদ্দেশ্য ও এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন করা এবং জনমনে বিরাজমান উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। রহস্যময় ওই যুবকদের খোজ খবর নেওয়াও প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই