তুর্কি ক্লাবের কাছে লিভারপুলের হার, বড় জয় বায়ার্ন-আতলেতিকোর – বর্ণমালা টেলিভিশন

তুর্কি ক্লাবের কাছে লিভারপুলের হার, বড় জয় বায়ার্ন-আতলেতিকোর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ৭:২৩ 85 ভিউ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে চমক দেখিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারে। ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে দিয়েছে দলটি। অন্যদিকে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে র‌্যাম্স পার্কে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারায় গালাতাসারে। ম্যাচের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। বক্সের ভেতরে বারিস আলপার ইলমাজকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পায় স্বাগতিক দলটি। স্পট কিক থেকে ভিক্টর ওসিমেন বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচে ১৬টি শট নিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় অলরেডরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। ১৪তম মিনিটে প্রথম বড় সুযোগ হাতছাড়া করে হুগো একিতেকে ও কোডি গাকপো। এরপর একাধিকবার আক্রমণ গড়লেও গালাতাসারের রক্ষণভাগ ও গোলরক্ষক উরজান চাকির ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয়ার্ধে অ্যালিসন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে লিভারপুলের চাপ আরও বেড়ে যায়। ৬২তম মিনিটে মোহাম্মদ সালাহ বদলি হিসেবে নামলেও কোনো পার্থক্য গড়তে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেলেও এবার হার নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। অন্যদিকে, দারুণ ফর্মে রয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচে হ্যারি কেইন করেন জোড়া গোল, বাকি তিনটি গোল করেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে। ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখে ২৬টি শট নেয় বায়ার্ন, যার ১৫টি ছিল অন টার্গেট। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বায়ার্ন। একমাত্র গোল হজম করে প্রথমার্ধের শেষ মিনিটে। দ্বিতীয়ার্ধে কেবল একটি গোল করতে পারলেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের। আগের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। এদিকে, আতলেতিকো মাদ্রিদও তুলে নিয়েছে বড় জয়। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ ব্যবধানে হারিয়েছে তারা। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ের পর এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। দলের পক্ষে একটি করে গোল করেন জিয়াকোমো রাসপাদোরি, রবিন লে নরম্যান্ড, আঁতোয়ান গ্রিজম্যান, জিয়ালিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। ফ্রাঙ্কফুর্টের পক্ষে সান্ত্বনার একমাত্র গোলটি করেন জনাথন বুর্কার্দ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’