ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায় আড়তদাররা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ June, ২০২৫
১১:০২ am
248 ভিউ

আরও খবর

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা

পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?

দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা

মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম

ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?

ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায় আড়তদাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ June, ২০২৫ | ১১:০২ 248 ভিউ
চট্টগ্রামের আড়তদাররা এখন পর্যন্ত চার লাখ ১৫ হাজার পিস কুরবানির পশুর চামড়া সংগ্রহ করেছেন। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে। অতিরিক্ত গরমে কয়েকশ চামড়ার গুণগত মান নষ্ট হয়েছে বলে আড়তদাররা জানিয়েছেন। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দরে চামড়া কেনেননি আড়তদাররা। অন্যান্য বছরের মতো এবার সিন্ডিকেট করে তারা পানির দরে চামড়া কিনেছেন। তারা এখন ঢাকার ট্যানারি মালিকদের অপেক্ষায় আছেন। সর্বশেষ তথ্যানুযায়ী, এবার চার লাখ ১৫ হাজার ৩৫১ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গরুর চামড়া সংগ্রহ হয়েছে তিন লাখ ১৫ হাজার ৩৫১ পিস। মহিষের চামড়া ১০ হাজার ৫০০ পিস। ছাগলের চামড়া ৫২ হাজার ৫০০ পিস। চামড়া কেনার মতো ট্যানারি চট্টগ্রামে না থাকায় ঢাকার ট্যনারি মালিকদের ওপর নির্ভর করতে হয় আড়তদারদের। আগামী দু-এক সপ্তাহের মধ্যে চামড়া বিক্রি শুরু হবে বলে আশা করছেন আড়তদাররা। আড়তদাররা জানান, এক সময় চট্টগ্রামে ২২টি ট্যানারি থাকলেও বন্ধ হয়ে গেছে প্রায় সবগুলোই। এখন রিফ লেদার নামে একটি ট্যানারি রয়েছে। এ কারণে প্রতিবছর সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে পড়তে হয় আড়তদারদের। চামড়া বিক্রির জন্য পুরোপুরি নির্ভরশীল হতে হয় ঢাকার ট্যানারি মালিকদের ওপর। এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। ছোট আকারের গরুর চামড়া ৩০০-৪০০ টাকা, মাঝারি আকারের চামড়া ৫০০-৬০০ টাকা এবং বড় আকারের গরুর চামড়া ৬০০-৭০০ টাকা দরে কিনেছেন আড়তদাররা। মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করেছেন। সেই চামড়া তিন-চার হাত ঘুরে আতুরার ডিপো এলাকার আড়তে আসে। কুরবানিদাতা থেকে আড়তে আসতে দাম অন্তত দু-তিনগুণ বেড়ে যায়। এদিকে অতিরিক্ত গরমে চট্টগ্রামে ৫০০-৬০০ পিস কুরবানির পশুর চামড়া নষ্ট হয়ে গেছে। তবে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রামে কুরবানি পশুর চামড়ার দাম নিয়ে নজিরবিহীন কারসাজির ঘটনা ঘটেছে। আড়তদাররা ইচ্ছেমতো দাম নির্ধারণ করে পানির দামে চামড়া বিক্রি করতে বাধ্য করেছেন মৌসুমি ব্যবসায়ীদের। বাজার নিয়ন্ত্রণ করে আড়তদার সিন্ডিকেট কোটি কোটি টাকার চামড়া হাতিয়ে নিয়েছেন। ছোট ও বড় গরুর প্রতিটি চামড়া গড়ে ১৫০ থেকে ৩০০ টাকা দামে কিনে নিয়েছেন তারা। জেলার বিভিন্ন উপজেলা থেকে সারাদিন চামড়া সংগ্রহ করে মধ্যরাতে গাড়ি ভরে অসংখ্য মৌসুমি ব্যবসায়ী এসেছিলেন আতুরার ডিপো এলাকায়। দাম না পেয়ে তাদের প্রায় অনেকেই এসব চামড়া রাস্তায় ফেলে চলে গেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের হিসাবমতে, প্রায় এক লাখ চামড়া পরিত্যক্ত অবস্থায় আবর্জনা হিসাবে তারা সরিয়ে ডাম্পিং করেছেন। মৌসুমি চামড়ার ব্যবসায়ী মোহাম্মদ রফিক জানান, এ বছর চামড়ার আড়তদাররা ভয়াবহ কারসাজি করেছেন। ৯৮ শতাংশ মৌসুমি চামড়া ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম মূল্যে চামড়া কিনেছেন। বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, এবারের ঈদে সাড়ে তিন লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত চার লাখ ১৫ হাজার পিসের বেশি চামড়া সংগ্রহ হয়েছে। এর বাইরে বিভিন্ন জায়গায় আরও কিছু চামড়া রয়েছে। নগরীর কালুরঘাট, আতুরার ডিপো, হালিশহর, বিবিরহাটসহ নগরী ও নগরীর বাইরে বিভিন্ন এলাকার আড়তদাররা চামড়াগুলো লবণ দিয়ে প্রক্রিয়াজাত করছেন। চট্টগ্রামে সংগৃহীত বিপুল পরিমাণ চামড়া কেনার মতো ট্যানারি এখানে নেই। রিফ লেদার নামে একটি ট্যানারি ৫০ হাজার পিস চামড়া কেনার ঘোষণা দিয়েছে। অন্যদিকে খুলনার সুপার ট্যানারিও কিছু চামড়া কিনবে। অবশিষ্ট চামড়া বিক্রির জন্য ঢাকার ট্যানারি মালিকদের জন্য অপেক্ষা করতে হবে। আশা করছি, সপ্তাহ দু-এক পর তারা চামড়া কেনার জন্য চট্টগ্রাম আসবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি