ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত – বর্ণমালা টেলিভিশন

ডেভেলপমেন্ট কাপ হকিতে বিকেএসপির মেয়েদের বাজিমাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:৩০ 212 ভিউ
‘তোমরা যা খেতে চাইবে, খাও। যেখানে ঘুরতে যেতে চাও, যাও। আমি বলে দিচ্ছি। আমি তোমাদের খেলায় খুবই খুশি’, শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে চ্যাম্পিয়ন বিকেএসপির খেলোয়াড়দের উদ্দেশে বলছিলেন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। পাশে কোচ মওদুদুর রহমান শুভ এবং জাহিদ হোসেন রাজু। মহাপরিচালকের কথায় ভীষণ খুশি চ্যাম্পিয়ন বিকেএসপির অধিনায়ক অর্পিতা পাল। তার কথায়, ‘স্যার খুব খুশি হয়েছেন। তাই আমাদের খাওয়াতে চাইলেন। আমরাও খুশি বিকেএসপিকে ট্রফি এনে দিতে পেরে।’ ডেভেলপমেন্ট কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি। ফাইনালে তারা ৮-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে শিরোপা জেতে। অধিনায়ক অর্পিতা ও আইরিন আক্তার হ্যাটট্রিক এবং জাকিয়া আফরোজ ও তন্নী খাতুন একটি করে গোল করেন। টুর্নামেন্টে ৩০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন অর্পিতা। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া আক্তার। খেলা শেষে ট্রফি ও পদক তুলে দেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এবারের টুর্নামেন্টে ১১টি দল অংশ নিয়েছে। বিকেএসপি বাদে বাকি ১০টি জেলা দল। জেলায় হকির তেমন সুবিধা না থাকলেও দুর্দান্ত খেলেছেন ঢাকার বাইরের মেয়েরা। বিশেষ করে যশোর ও কিশোরগঞ্জের মেয়েরা গোলবন্যায় ভাসিয়েছেন প্রতিপক্ষকে। টুর্নামেন্টে তৃতীয় হওয়া যশোর ২৮টি এবং কিশোরগঞ্জ ২৪টি গোল করেছে। বিকেএসপির বাইরে ব্যক্তিগত গোল বেশি যশোরের সোনিয়া খাতুনের (১২টি), কিশোরগঞ্জের ফারদিয়া আক্তারের ১১ ও জেলি আক্তারের গোল ছয়টি। একপেশে ফাইনালের জন্য জেলায় সুযোগ-সুবিধার ঘাটতিকে দায়ী করলেন কিশোরগঞ্জের অধিনায়ক ফারদিয়া। তার কথায়, ‘জেলার মেয়েরা সুযোগ-সুবিধা পায় না বললেই চলে। ছয় মাস আমি বিকেএসপিতে কাটিয়েছি। তাই হয়তো ভালো খেলতে পেরেছি। অন্যরা ঘাসের মাঠে অনুশীলন করে এসেছে। তাই কুলিয়ে উঠতে পারেনি।’ জাতীয় নারী হকি দলের সদস্য ফারদিয়া। ভাই মো. রকির খেলা দেখেই হকিতে আগ্রহী হন তিনি। যুব বিশ্বকাপে খেলেছেন অনূর্ধ্ব-২১ দলের মো. রকি। এর আগে দুই ভাইয়ের খেলা দেখেছেন দর্শকরা। এবার লাল-সবুজ জার্সি গায়ে এই প্রথম দেখা যাবে রকি-ফারদিয়া দুই ভাই-বোনকে। ফেডারেশনের সদস্য শহিদুল্লাহ বলেন, ‘হকিতে এবারই প্রথম ভাই-বোন জাতীয় দলের খেলোয়াড়। আগে ভাই-ভাই খেলেছে। ভাই-বোন এবারই প্রথম।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১