ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ জুলাই, ২০২৫
৬:১৮ অপরাহ্ণ
194 ভিউ

ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১৮ 194 ভিউ
ডেঙ্গুর প্রাদুর্ভাব নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত—নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড (ইউএফই) পরিচালিত এ গবেষণায় বলা হয়, কলম্বিয়ার মেদেলিন শহরের নিম্ন ও মধ্যম আয়ের এলাকাগুলোতেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। গবেষণায় ২০১০-২০২০ সাল পর্যন্ত মেদেলিন শহরের ৪০ হাজারের বেশি ডেঙ্গু সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, শহরের মাত্র ২৬ শতাংশ এলাকাজুড়েই ঘটেছে ৫০ শতাংশ ডেঙ্গু সংক্রমণ। এসব এলাকাগুলো ছিল প্রধানত ঘনবসতিপূর্ণ এবং সবুজ জায়গার পরিমাণ ছিল কম। অন্যদিকে, উচ্চ আয়ের ও তুলনামূলকভাবে সবুজ এলাকা থাকা অঞ্চলে সংক্রমণের হার ছিল অনেক কম। গবেষণার প্রধান লেখক জুলিয়ানা পেরেজ-পেরেজ জানান, কিছু কিছু এলাকা প্রায় প্রতি বছরই আক্রান্ত হয়েছে, কোনো কোনো জায়গায় টানা সাত বছর ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। মেদেলিনের ২৪৯টি পাড়া বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, কোথাও একবার সংক্রমণ ঘটেছে, আর কোথাও তা বারবার ঘটছে। কোন বছর মহামারির, কোনটি সাধারণ বা মারাত্মক, সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া যায়, তবে কিছু এলাকাকে বারবারই উচ্চ-ঝুঁকি হিসেবে চিহ্নিত করা গেছে। গবেষকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরজুড়ে একরকম পদক্ষেপ না নিয়ে এলাকা অনুযায়ী ভিন্ন কৌশল নিলে তা অনেক বেশি কার্যকর হতে পারে। নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান একত্র করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকেরা। গবেষণার প্রধান আরও বলেন, ডেঙ্গুকে শুধু গ্লোবাল সাউথের সমস্যা ভাবলে ভুল হবে। নগরায়ন, আর্থসামাজিক বৈষম্য এবং উষ্ণ আবহাওয়া আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলকেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। মেদেলিনের অভিজ্ঞতা থেকে শিখে ইউরোপের অনেক শহরও আগেভাগেই প্রস্তুতি নিতে পারে। গবেষণাটি দ্য আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন ও হাইজিনে প্রকাশিত হয়েছে। জার্নাল রেফারেন্স : Pérez-Pérez, J., et al. (2025). Effect of Socioeconomic Strata and Land Cover on Dengue Hotspots in Medellin, Colombia. The American Journal of Tropical Medicine and Hygiene. doi.org/10.4269/ajtmh.24-0665.

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার