ডাকসু নির্বাচন : সক্রিয় শিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ June, ২০২৫
৮:১২ am
212 ভিউ

আরও খবর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী

ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

ডাকসু নির্বাচন : সক্রিয় শিবির, ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ June, ২০২৫ | ৮:১২ 212 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) দেশের ইতিহাসে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যা ছিল টানা ২৮ বছর পরের একটি ঐতিহাসিক আয়োজন। গঠনতন্ত্র অনুযায়ী ২০২০ সালের ২২ জুন সেই কমিটির মেয়াদ শেষ হলেও এরপর থেকে ডাকসু নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ৫ আগস্টের পর ডাকসু নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে। শিক্ষার্থীদের আন্দোলন ও অনশনের মুখে অবশেষে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ১০ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে প্রক্রিয়া এগিয়ে নেয়। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসনের এমন পদক্ষেপে ক্যাম্পাসে সক্রিয় হচ্ছে ছাত্রসংগঠনগুলো। নির্বাচন কেন্দ্রীক কিছু সংগঠনকে ইতিমধ্যে কাজ করতে দেখা গেছে। ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘‘ডাকসু নিয়ে এখনো তেমন কোন দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়নি। ছাত্রদল থেকে কারা নির্বাচনে আসছেন তা এখনো ঠিক করা হয়নি।’’ ঢাবি শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‌“ঢাবি প্রশাসন ১০ সদস্যে কমিশন গঠনসহ যে পদক্ষেপ নিয়েছে, তা আশানিয়া দিক। আমরা এটিকে সাধুবাদ জানাই। ছাত্রসংসদ কার্যকর করার ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা চাই ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। শিক্ষাঙ্গনে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি হোক। এমনকি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক। এতে তাদের দাবি-দাওয়াগুলো প্রতিষ্ঠিত হবে।” শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, “ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্যান্য সংগঠনের তুলনায় ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দিয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল সময়ের চাহিদার আলোকে নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক পদসমূহ অন্তর্ভুক্ত করা। ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা এই যৌক্তিক প্রস্তাবনাগুলো উত্থাপন করেছিলাম।” ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “আমরা এতোদিন ডাকসু নিয়ে অনিশ্চয়তার ভেতরে ছিলাম। কিন্তু এখন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আশা করছি অতি দ্রুত বাকি কাজগুলো প্রশাসন করবে।” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাবি শাখা সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “ডাকসু নির্বাচনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে জানতে কমিশনের সঙ্গে আমরা শিগগিরই দেখা করব। এ ছাড়াও সর্বশেষ ডাকসুর নির্বাচনে আমরা একক প্যানেল দিয়েছিলাম, এবারও তা হবে। তবে বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে জোটগত প্যানেলের মাধ্যমে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবো। ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘‘ডাকসু নিয়ে আমরা এখনো কোন কেন্দ্রীয় সিদ্ধান্ত নিইনি। তাছাড়া আমরা ডাকসুতে অংশগ্রহণ করব কিনা সেটাও একটা বিষয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জাম ফরিদ বলেন, “ডাকসু নির্বাচন গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান শর্ত। আমাদের সংগঠন ডাকসু নির্বাচনের দাবিতে সবসময় সোচ্চার ছিল। আমরা আমাদের তরফ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি আরমানুল হক বলেন, “ডাকসু নির্বাচনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে জাতীয় নির্বাচনের যেন ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নাজিয়া হাসান রাশা বলেন, “একক প্যানেলে ডাকসু নির্বাচনের অংশগ্রহণের সিদ্ধান্ত রয়েছে। তবে নির্বাচন পরিস্থিতির আলোকের বাম সংগঠনগুলো মিলে জোট প্যানেল করা হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি