ডন হয়ে পর্দায় আসছেন আনুশকা শেঠি! – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২৫
১১:২২ পূর্বাহ্ণ
285 ভিউ

ডন হয়ে পর্দায় আসছেন আনুশকা শেঠি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২২ 285 ভিউ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলী’র কারণে কারণে তিনি অত্যধিক পরিচিত। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে ডনরূপে। যদিও বিষয়টি নিশ্চিত নয়, তবে ভারতীয় গণমাধ্যম এমনই ইঙ্গিত দিয়েছে সম্প্রতি। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ‘কাইথি’র সিক্যুয়াল নির্মিত হচ্ছে। লোকেশ কানাগরাজের পরিচালনায় এ সিনেমায় অনুশকা শেঠি যোগ দিচ্ছেন বলে জানা গেছে। তবে সেটা সিনেমার অভিনেতা কার্তির স্ত্রী, নাকি ডন হিসাবে, তা নিশ্চিত করেনি কেউ। গুঞ্জন রয়েছে, আনুশকাকে দেখা যেতে পারে ডনরূপে। ২০১৯ সালের অ্যাকশন থ্রিলারে কোনও নারীপ্রধান চরিত্র ছিল না। গল্পটি কার্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। যেখানে দেখা গেছে মেয়েকে বাঁচানোর জন্য একজন বাবার লড়াই। তবে, দ্বিতীয় কিস্তিতে একজন অভিনেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন বলে খবরে প্রকাশ। সিক্যুয়েলে, অভিনেত্রী আনুশকা শেঠি সম্ভবত ডন অথবা কার্তির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন রয়েছে। কাইথি (২০১৯) ছিল লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের (এলসিইউ) প্রথম সিনেমা। এতে কার্তিক শিবকুমার, যিনি কার্তি নামে পরিচিত, প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ২০২২ সালে বিক্রম, কমল হাসান এবং সুরিয়া একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। এই ইউনিভঅর্সে লিও এসেছিল, যাতে বিজয় নায়ক হিসেবে ছিলেন। ফ্র্যাঞ্চাইজির প্রতিটি নতুন কিস্তি আগেরটির চেয়েও বেশি আর্থিকভাবে সফল ছিল। তবে ২০১৯ সাল থেকে ভক্তরা ‘কাইথি’র সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ কারণে নির্মাতা সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এই মুহূর্তে লোকেশ কানাগরাজ রজনীকান্তকে নিয়ে ‘কুলি’ সিনেমা নির্মাণে ব্যস্ত রয়েছেন। ১৪ আগস্ট এটি মুক্তি পাবে। এ সিনেমায় আমির খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। আরও রয়েছে তেলেগু স্টাইল আইকন নাগার্জুন। এ সিনেমার কাজ শেষ করেই ‘কাইথি-২’র শুটিং শুরু করবেন নির্মাতা-এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে আনুশকা শেঠি বর্তমানে ‘ঘাটি’ ও ‘কথানর’ : দ্য ওয়াইল্ড সকারার’ সিনেমাগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার