টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
৭:৩৯ পূর্বাহ্ণ
190 ভিউ

টালিউডে অভিষেক হচ্ছে নওশাবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:৩৯ 190 ভিউ
জয়া আহসান, রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ টালিউডে পা রাখতে চলেছেন। তার অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরের দুর্গাপূজায় অনিক দত্ত পরিচালিত এই সিনেমাটি আসছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। ২০২২ সালে শুটিং শেষ হলেও নানা কারণে ছবির মুক্তি এতদিন আটকে ছিল। অবশেষে ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত সিনেমাটি মুক্তির তারিখ পেয়েছে। সিনেমার মোশন পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যা দর্শকমহলে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি তরুণীর চরিত্রে, যিনি নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসেন। মূল চরিত্রে আছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নওশাবা বলেন, এ সিনেমায় প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে। সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। তবে এটি কোনো গোয়েন্দা গল্প না। ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়- এটা আমার জন্য বিশেষ আনন্দের।। এই সিনেমাকে নিজের ক্যারিয়ারের নতুন এক অধ্যায় হিসেবে দেখছেন নওশাবা। সবকিছু ঠিক থাকলে মুক্তির সময় তিনি কলকাতায় যাওয়ার পরিকল্পনাও করেছেন। সিনেমাটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং এটি তার জন্য দুই বাংলার সংযোগস্থলে নিজের শিল্পীসত্তার নতুন রূপ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ