টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ৫:৩৬ 64 ভিউ
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেলো লাল সবুজরা। একাদশে আনা হয়েছে দুই পরিবর্তন। গোহাটিতে ম্যাচ শুরু হবে শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। যদিও সে ম্যাচে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে এখনো চলছে বিতর্ক। সেমিফাইনালের পথ সহজ করতে এ ম্যাচে জয় পেতেই হবে টাইগ্রেসের। তবে, পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। মুখোমুখি ৫ ম্যাচে কোনো জয় পায়নি টাইগ্রেস। যদিও এবারের আসরে নিগাররা এক জয় পেলেও এখনো জয়হীন নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চার নম্বরে উঠে আসবে লাল-সবুজ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর। বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ