জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা – বর্ণমালা টেলিভিশন

জাহানারা অস্ট্রেলিয়ায়, সুবিচার চান রুমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ | ১১:১৫ 143 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুমানা আহমেদের ইংরেজিতে লেখা ৬৪ শব্দের একটি পোস্টে যুগপৎ রাগ-ক্ষোভ-হতাশার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সেই পোস্টে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অলরাউন্ডার তিন বছর তাকে ব্রাত্য করে রাখার সুবিচার চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের (তার ভাষায় শ্রদ্ধেয় অভিভাবক) কাছে তিনি চান চূড়ান্ত বিহিত। রুমানা লিখেছেন, ‘আমি খেলি কিংবা না খেলি, এভাবে অনৈতিকতা ও নৈরাজ্য চলতে পারে না।’ কোনো কারণ ছাড়া তিন বছর তাকে দলের বাইরে রাখা নিছক কৌতুক নয়, এও লিখেছেন খুলনার এই ডান-হাতি অলরাউন্ডার। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত রুমানা বাংলাদেশের হয়ে শেষবার খেলেছেন গত বছর জুলাইয়ে শ্রীলংকায় টি ২০ এশিয়া কাপে। ‘আমার রেকর্ড বলে দেয় যে, আমি কখনো বাজে ক্রিকেট খেলিনি। কখনো কোনো অনৈতিক কাজও করিনি। দলের একজন সিনিয়র খেলোয়াড় হওয়া কখনো অভিশাপ হতে পারে না,’ তার বাক্যবিন্যাসে ক্ষোভ-হতাশা স্পষ্ট। সবশেষে রুমানা লিখেছেন, ‘যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে, আমি নিশ্চিতভাবে তার ন্যায়বিচার চাই।’ এ বিষয়ে রুমানা কাল বলেন, ‘তিন বছর ধরে খুলনা ও ঢাকায় একা অনুশীলন করছি। বিসিবির ইনডোরে প্র্যাকটিসের সুযোগ পাই না। আমরা নারী ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পাই শুধু দুটি ঘরোয়া আসরে-জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগ। এই সীমিত সুযোগ সত্ত্বেও আমি লড়াই চালিয়ে যাচ্ছি একা। দুঃখ পাই যখন এত প্র্যাকটিস করেও সুযোগ পাই না।’ এই বিষয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আসলে, ফেসবুকের পোস্ট নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না।’ এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়া প্রবাসী হয়েছেন। ঘনিষ্ঠজনদের কাছে তিনি বলে গেছেন, তাকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি দেশ ছেড়েছেন। জাহানারা বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। বিসিবির একটি সূত্র জানায়, যাওয়ার সময় জাহানারা বলে গেছেন, তিনি মানসিক অবসাদে ভুগছেন। তিন-চার মাস পর ফিরবেন। কিন্তু ছয় মাস কেটে গেলেও তিনি ফেরেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন