জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা – বর্ণমালা টেলিভিশন

জাতীয় দলের খেলোয়াড়দের রাজনৈতিক প্রচারণায় নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৫ | ৬:৩২ 39 ভিউ
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের খেলোয়াড়দের কোনোরূপ রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার জন্য সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট পক্ষকে স্পষ্ট নির্দেশনা দিয়েছে সংস্থাটি। আজ এনএসসির পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়—‘জাতীয় দলের খেলোয়াড়েরা দেশের সম্পদ এবং সব নাগরিকের একাত্মতার প্রতীক। ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া কাম্য নয়।’ চিঠিতে ফেডারেশন ও খেলোয়াড়দের উদ্দেশে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে— ১. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়া যাবে না। ২. কোনো নির্বাচনী সভার মঞ্চে বা প্রচারণামূলক কার্যক্রমে উপস্থিত থাকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এনএসসি সতর্ক করেছে—এই নির্দেশনা লঙ্ঘিত হলে দেশের “সুস্থ ক্রীড়া পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হতে পারে”, যা কোনোভাবেই কাম্য নয়। নির্দেশনা যথাযথভাবে মানার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও জানানো হয়েছে। গত জাতীয় নির্বাচনের সময় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং সাকিব আল হাসান নির্বাচনে অংশ নেন। সে সময় তাঁদের পাশাপাশি বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের নির্বাচনী প্রচারণায়ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে দেখা গিয়েছিল—যা নিয়ে তখন ব্যাপক আলোচনা তৈরি হয়। এবার সেই বিতর্ক এড়াতেই আগেভাগে ক্রীড়া পরিষদের এই স্পষ্ট ও কঠোর অবস্থান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি