জহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকার বাবা-মা – বর্ণমালা টেলিভিশন

জহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকার বাবা-মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০৩ 141 ভিউ
দর্শক তাকে প্রথম দেখেছিল হকিস্টিক হাতে। চিনেছিল ‘চক দে ইন্ডিয়া’-র ‘প্রীতি সভরওয়াল’ নামে। পর্দার বাইরেও তিনি ছিলেন হকি খেলোয়াড়। পরবর্তী ব্যক্তিগত জীবনেও সাগরিকা ঘাটগে বাঁধা পড়েন খেলার সঙ্গেই। ক্রিকেটতারকা জহির খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাগরিকা। তিন বছর প্রেম করার পর বয়সে আট বছরের বড় জহিরকে বিয়ে করেন ২০১৭ সালের নভেম্বর মাসে। নিজে মরাঠি, ভিন্‌ধর্মের ছেলে জ়াহিরকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করতে কী বলেন অভিনেত্রীর বাবা-মা? হিন্দু ধর্মে বিয়ে অথবা মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী নিকাহ, দুটিই সযত্নে এড়িয়ে গিয়েছিলেন তারা। পরিবর্তে তারা শুধুই রেজিস্ট্রি ম্যারেজ করেন। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে তাদের পরিবারে কোনো আপত্তি ছিল না। জানিয়েছিলেন, জহির এবং সাগরিকা দুজনেই। তাদের অভিভাবকেরা ধর্মের তুলনায় প্রাধান্য দিয়েছিলেন যোগ্য জীবনসঙ্গী নির্বাচনের ওপরেই। সাগরিকার বলেন, আমার বাবা-মা খুব প্রগতিশীল। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ঠিকই, তবে আমার মনে হয়, আমার জন্য সঠিক মানুষ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ ছিল। যার সঙ্গে আমি থাকব, তার সঙ্গে যাতে জীবনটা ভাল ভাবে কাটাতে পারি। তবে জহির এবং সাগরিকার প্রেমের পথ মসৃণ করেছেন তাদের বন্ধুরা। প্রথম আলাপের পরে দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হন। বেশ কয়েক দিন সম্পর্ক সীমাবদ্ধ ছিল শুধু শুভেচ্ছা বিনিময়ে। সময়ের সঙ্গে তার ঘনিষ্ট হন। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে প্রেমের সম্পর্কে জড়ান। অবশেষে সম্পর্ক পরিণতির পথে এগিয়ে নিয়ে যান। এই মুহূর্তে এক সন্তানের বাবা-মা তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন