অবশেষে লৌহজং নদীর ওপর নির্মাণ হচ্ছে সেতু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫
১১:৩৪ পূর্বাহ্ণ
220 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

অবশেষে লৌহজং নদীর ওপর নির্মাণ হচ্ছে সেতু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ১১:৩৪ 220 ভিউ
অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল সংলগ্ন সাহাপাড়া বাবুবাজারের উত্তর পাশে লৌহজং নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। জানা যায়, ওই স্থানে ব্রিজ নির্মাণ না হওয়ায় খেয়া নৌকা ও বাঁশের সাঁকোয় ঝুঁকির মধ্যে এলাকাবাসীকে পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌরসভার ভেতরে গুরুত্বপূর্ণ পয়েন্টে পাকা সেতু নির্মাণ না হওয়ায় এ যেন বাতির নিচেই অন্ধকার। এদিকে এলাকাবাসী ও কুমুদিনী পরিবারের সদস্যদের নিয়ে মির্জাপুর সাহাপাড়া গ্রামে দানবীর আরপি সাহার বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এখানে নিরাপদ পাকা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়। কুমুদিনী পরিবারের কর্ণধার রাজীব প্রসাদ সাহাসহ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লিমিটেডের কর্মকর্তারা নিরাপদ পাকা সেতু নির্মাণের একমত পোষণ করে দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণের জন্য প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এ সময় রাজীব প্রসাদ সাহা ছাড়া কুমুদিনী পরিবারের সদস্য রুদ্রপ্রসাদ সাহা, জি এম রণজিৎ সাহা, স্বপন কুমার পোদ্দার, ডা. অনুপম পোদ্দার, সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ সাহা, অনিমেশ ভৌমিক লিটন, এলাকাবাসীর মধ্যে সালাউদ্দিন ডন, চিত্রশিল্পী হুমায়ুন কবীর, উত্তম সাহা ও সাবেক কাউন্সিলর তাপস সাহা উপস্থিত ছিলেন। এ খবরে এলাকায় আনন্দ ছড়িয়ে পড়েছে। মির্জাপুর সাহাপাড়া বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ঘাটে গিয়ে দেখা গেছে পারাপারে মানুষের দুর্ভোগের চিত্র। ভুক্তভোগীদের অভিযোগ, টাঙ্গাইল, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কয়েক লক্ষাধিক মানুষ মির্জাপুর বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল রোড দিয়ে যাতায়াত করে আসছে। গুরুত্বপূর্ণ এই রোডের লৌহজং নদীর সাহাপাড়া বাবুবাজার-কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীর ওপর একটি পাকা ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। তাদের সে দাবি উপেক্ষিত। একটি পাকা সেতু না হওয়ায় সাহাপাড়া, কুতুববাজার, আন্ধরা, সরিষাদাইর, মুসলিমপাড়া, ভাওড়া ইউনিয়ন, বহুরিয়া ইউনিয়ন, ওয়ার্শি ইউনিয়ন, ভাতগ্রাম ইউনিয়ন, মির্জাপুর পৌরসভাসহ দক্ষিণাঞ্চলের তিনটি জেলার দুর্ভোগের শেষ নেই। পাকা ব্রিজ না হওয়ায় বর্ষাকালে খেয়া নৌকা ও শুকনো মৌসুমে নড়বড়ে বাঁশের চালির ওপর নির্ভর করে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করছে। ঝুঁকির মধ্যে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগীদের নিয়ে মানুষ পড়ে বিপাকে। অনেকে রাস্তায় মারা যান। নদীর দুই পাশে অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যবসায়ী সালাউদ্দিন ডন বলেন, শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ৩-৪ কিলোমিটার ঘুরে যাতায়াত করছে। তাদের দুর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক ও মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, সাহাপাড়া বাবুবাজার এলাকায় লৌহজং নদীর ওপর একটি পাকা সেতু নির্মাণ সময়ের দাবি হয়ে উঠেছিল। বিষয়টি তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ কুমুদিনী পরিবারকে জানিয়েছিলেন। কুমুদিনী পরিবার নিরাপদ পাকা সেতু নির্মাণের দাবি মেনে নিয়েছেন। এখন আর সেতু নির্মাণে কোনো বাধা নেই। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ সেতু নির্মাণ হবে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মনিরুল সাজ রিজন বলেন, মির্জাপুর পৌরসভার সাহাপাড়া বাবুবাজার সংলগ্ন লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন একটি পাকা সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছিল। এলাকার জনগণের দুর্ভোগের চিত্র তুলে ধরে বিষয়টি কুমুদিনী পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন। কুমুদিনী পরিবার দাবি মেনে নিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এখানে নিরাপদ সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই