জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুলাই, ২০২৬
৫:১৪ পূর্বাহ্ণ
24 ভিউ

আরও খবর

জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ | ৫:১৪ 24 ভিউ
বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বহরে ইটের টুকরা নিক্ষেপের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকায় ঘটা এই ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনো স্পষ্ট কূল-কিনারা করতে পারেনি প্রশাসন। এটি কোনো পরিকল্পিত হামলা নাকি চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে আসা পাথর—তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিওতে চাঞ্চল্যকর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কের পাশে জনতার উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁর বাসের আগে-পিছে নিরাপত্তাবেষ্টিত একাধিক গাড়ি। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বহনকারী মূল বাসের ঠিক পেছনে থাকা তৃতীয় গাড়িটির দিকে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে। এতে চারপাশের মানুষের মধ্যে উত্তেজনা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর মতো অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) নিরাপত্তা ভেদ করে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি: জনতা অতিষ্ট স্থানীয়রা দাবি করছেন, জনতার ভিড় থেকেই কেউ ঢিল ছুঁড়েছে। তাঁদের অভিযোগ, বিএনপির চাঁদাবাজি, প্রধানমন্ত্রীর স্ট্যান্ডবাজি ও বিভিন্ন অনিয়মে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়। ঘটনাটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা—তা খতিয়ে দেখতে পুলিশ জোর তদন্ত শুরু করেছে। তবে এখনও ঘটনার পেছনের মূল কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এটি চলন্ত গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি ভিড়ের মধ্য থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে—তা সুনির্দিষ্টভাবে জানতে আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।” ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে সরকারবিরোধী ক্ষোভের প্রকাশ বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা হিসেবে তুলে ধরছেন। তদন্তের অগ্রগতি নিয়ে দেশবাসী উৎকণ্ঠায় রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ