জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মার্চ, ২০২৫
১০:৩৮ পূর্বাহ্ণ
159 ভিউ

জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৩৮ 159 ভিউ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, ভবিষ্যতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে। আর কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সব পথ বন্ধ করতে হবে। সাংবাদিক নেতা এম এ আজিজ আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে। এখনো আমরা বৈষম্যের মধ্যেই আছি।’ আগামী নির্বাচনে সৎ নেতা বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু আজ এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এসব দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে।’ বুধবার আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণ–ইফতারের চতুর্থ দিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এম এ আজিজ এ কথা বলেন। পবিত্র রমজানের প্রথম দিন থেকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এই গণ–ইফতারের কার্যক্রম শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের পর থেকে জনগণের আকাঙ্ক্ষার দেশ গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির মহোৎসব চলেছে অভিযোগ করে এম এ আজিজ বলেন, গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সব পথ বন্ধ করতে হবে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় গণ–ইফতার কর্মর্সূচিতে বিশেষ অতিথি ছিলেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক। অনুষ্ঠানে এবি পার্টির নেতাদের মধ্যে যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শাহজাহান ব্যাপারী প্রমুখ বক্তব্য দেন। গণ–ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এ বি এম খালিদ হাসান, উত্তরের সদস্যসচিব সেলিম খান, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম, যুগ্ম সদস্যসচিব আহমাদ বারকাজ, কেন্দ্রীয় সহকারী শিক্ষাবিষয়ক সহসম্পাদক ফয়সাল মনির, যুব পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী