চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ আগস্ট, ২০২৬
৫:৩১ পূর্বাহ্ণ
23 ভিউ

চাকরি হারানোর শঙ্কায় কর্মচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৬ | ৫:৩১ 23 ভিউ
দেশে চলমান গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা। সরবরাহ কম থাকায় অধিকাংশ স্টেশনে গ্যাস বিক্রি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেক মালিককে স্টাফদের বেতন-ভাতা, বিদ্যুৎ বিল, পানির বিল, স্টেশন ভাড়াসহ অন্যান্য ব্যয় নিজেদের অর্থ থেকে বহন করতে হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে কাজের চাপ কমে যাওয়ায় চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তারা। তাদের অভিযোগ, গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। তবে স্টেশন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের আশা, সরকার দ্রুত এ সংকট সমাধানে ব্যবস্থা নেবে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরেই নানা সংকটে রয়েছে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো। সরকার নির্ধারিত ১৮ শতাংশ লাভের মধ্যে প্রায় ১৪ শতাংশই বিদ্যুৎ বিল পরিশোধে চলে যায়। বাকি ৪ শতাংশ দিয়ে স্টাফদের বেতনসহ স্টেশনের অন্যান্য ব্যয় নির্বাহ করতে হয়। এর মধ্যে নতুন করে গ্যাস সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। সোমবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। তেজগাঁওয়ের ওয়াল ইন ওয়ান ফিলিং স্টেশনের ম্যানেজার কাজী রাজ বলেন, গ্যাসের চাপ না থাকায় বিক্রি অনেক কমে গেছে। তবুও প্রতি মাসে ৫ লাখ ৭০ হাজার টাকা ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল এবং স্টাফদের বেতন দিতে হচ্ছে। বর্তমানে এসব ব্যয়ের বড় অংশ মালিকদের নিজস্ব অর্থ থেকে বহন করতে হচ্ছে। এ অবস্থা দীর্ঘদিন চললে স্টেশন চালু রাখা কঠিন হয়ে পড়বে। এক সময় বাধ্য হয়ে স্টেশন বন্ধও করে দিতে হতে পারে। পূর্বাচল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম বলেন, গ্যাস বিক্রির আয় থেকেই স্টাফদের বেতন ও স্টেশনের ব্যয় নির্বাহ করা হয়। কিন্তু গ্যাসের চাপ কম থাকায় বিক্রি হচ্ছে না। স্টাফদের বসিয়ে রেখেই বেতন দিতে হচ্ছে। এ সংকট দীর্ঘস্থায়ী হলে কর্মচারী ছাঁটাই ছাড়া উপায় থাকবে না। বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনের জেনারেল ম্যানেজার মাহেশ রায় বলেন, আগের তুলনায় অর্ধেকের বেশি বিক্রি কমেছে। যে গাড়িতে আগে ৬০০ টাকার গ্যাস দেওয়া হতো, এখন সেখানে ২০০ থেকে ২৫০ টাকার বেশি গ্যাস দেওয়া যাচ্ছে না। লাইনে গ্যাস না থাকলে আমাদের কিছুই করার নেই। যারা তুলনামূলক বেশি বিক্রি করতে পারছে, তারা কিছুটা ভালো অবস্থায় আছে। বাকিরা ক্ষতির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, আমাদের স্টেশনে ২৭ জন স্টাফ রয়েছেন। তাদের অধিকাংশই এখন কাজ না থাকায় বসে আছেন। মালিক কতদিন এভাবে বসিয়ে রেখে বেতন দেবেন, সেটিই এখন বড় প্রশ্ন। বিক্রি আরও কমে গেলে কর্মচারীদের ছাঁটাই ছাড়া বিকল্প থাকবে না। এনএস সিএনজি ফিলিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারের ক্যাশিয়ার আক্তারুজ্জামান বলেন, বর্তমান গ্যাসের যে চাপ-তাতে দুই থেকে তিনজন নজেলম্যানই যথেষ্ট। অথচ আমাদের এখানে আটজন নজেলম্যান রয়েছেন। দ্রুত সংকটের সমাধান না হলে সব স্টেশনের কর্মীরা ঝুঁকিতে পড়বেন। ডেমরার রাসেল ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের মহাব্যবস্থাপক মো. হেলাল বলেন, গ্যাসের চাপ কম থাকায় চারটি হোস পাইপের মধ্যে মাত্র একটি সচল রাখা যাচ্ছে। বাকি তিনটি লাইনের কর্মীরা বসে থাকছেন। এতে একদিকে বিক্রি কমছে, অন্যদিকে অলস কর্মীদের বেতন দিতে হচ্ছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়েছে। মঙ্গলবারও রাজধানীর প্রায় সব সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা যায়। গ্যাস নিতে স্টেশনগুলোর সামনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে পরিবহণ চালকদের। গ্যাসের চাপ কম থাকায় অনেক নজেলম্যানকে অলস সময় কাটাতে দেখা গেছে। ধারাবাহিক এ সংকটে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহণ চালকরাও। সিএনজি অটোরিকশাচালক ওবায়দুল বলেন, ‘জানি না কবে এই দুর্ভোগ শেষ হবে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এভাবে সময় নষ্ট ও ভোগান্তি আর সহ্য করা যাচ্ছে না।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব