গোবিন্দকে বিয়ে করে বুকে পাথর চাপা দিতে হয়েছিল সুনীতার – বর্ণমালা টেলিভিশন

গোবিন্দকে বিয়ে করে বুকে পাথর চাপা দিতে হয়েছিল সুনীতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ | ১১:৩৩ 314 ভিউ
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে স্ত্রী সুনীতা আহুজার। বিয়ের পর থেকেই নাকি স্বামীকে সেভাবে পাননি তিনি। এ নিয়ে আক্ষেপ রয়েছে গোবিন্দপত্নী। তবে এত বছরের তাদের সম্পর্কে টিকে রয়েছে কীসের ওপর। আর কোন বিশ্বাসে ভিত্তিতে চলছে তাদের সংসার, সে প্রশ্নের বিস্ফোরক মন্তব্য সুনীতার। সুনীতা যে খুব সুখে ছিলেন তা নয়। তিনি সাফ জানান, বুকে পাথর চাপা দিয়ে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সবার থেকে। তিনি ভেবেছিলেন— বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে। তবে বছর তিনেকের মাথায় সবাইকে জানান তিনি বিবাহিত। তারকা-পত্নী হওয়া যে সহজ কথা নয়, তা টের পেয়েছিলেন সুনীতা আহুজা। ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রীর। দীর্ঘ এই সময়ে একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। সম্প্রতি সুনীতা জানিয়েছেন, এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না তারা। তাদের ছাদ আলাদা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। যদিও বিয়ের পর থেকে স্বামীকে সেভাবে পাননি। তবে এত বছরের সম্পর্ক কীভাবে টিকে রয়েছে। সুনীতা বলেন, যখন আমার সন্তান হয়, তখন গোবিন্দ বাইরে শুটিং করছে। আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। অত ছোট্ট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াও যায় না। বুকে পাথর চাপা দিতে হয় আসলে। তিনি বলেন, যখন তুমি দেখবে, তোমার স্বামী তোমার থেকে বেশি সময় কাটাচ্ছে সহ-অভিনেত্রীর সঙ্গে, তখন বিষয়টি খুবই কষ্টের। যদিও গোবিন্দ-পত্নী স্বামীকে নিয়ে আত্মবিশ্বাসী— তার স্বামী তেমন খারাপ কিছু কখনো করেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা