গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২ – বর্ণমালা টেলিভিশন

গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ১১:০০ 146 ভিউ
টাঙ্গাইলের সখীপুরে শাশুড়ির সঙ্গে রাগ করে রাতে বাবার বাড়ি যাওয়ার সময় এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। ওই গৃহবধূ নিজেই সোমবার (১৩ জুলাই) সকালে বাদী হয়ে তিনজনের নামে মামলা করলে সখীপুর থানা পুলিশ দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়মৌশা গ্রামের লিটন (৪০) ও গড়গোবিন্দপুর গ্রামের রফিক (৩৯)। আসামিদের সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার দেওবাড়ি গ্রামে। সেখানে শাশুড়ির সঙ্গে বিরোধ হলে গত ১১ জুলাই রাতে কাউকে কিছু না বলে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন গৃহবধূ। বাবার বাড়ি উপজেলার ছিলিমপুরে আসার পথে পথিমধ্যে রাতে বড় মৌশা বাজার এলাকায় পৌঁছলে গ্রেফতারকৃত আসামিরা তাকে ফুঁসলিয়ে ওই বাজারের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে তিনজনে মিলে গণধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতেও হুমকি-ধমকি দেয় ধর্ষকরা। পরে গৃহবধূ পরিবারকে জানালে সোমবার মামলা করেন থানায়। এ বিষয়ে মামলার আইও ও সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করতে সোমবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সখীপুর থানার অফিসার ইনজার্জ আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামি গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি