গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০২৫
১০:২৩ পূর্বাহ্ণ
136 ভিউ

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?

গিজার পিরামিডের নিচে বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:২৩ 136 ভিউ
গিজার পিরামিডের নিচে ৬,৫০০ ফুট বিস্তৃত একটি বিশাল ‘গোপন নগরী’ আবিষ্কারের দাবি করেছেন ইতালি ও স্কটল্যান্ডের গবেষকরা। তাদের মতে, এই ভূগর্ভস্থ কাঠামো পিরামিডগুলোর তুলনায় দশ গুণ বড় হতে পারে। শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, গবেষকরা রাডার প্রযুক্তি ব্যবহার করে পিরামিডগুলোর নিচের মাটির গভীরে উচ্চ-রেজোলিউশনের ছবি তৈরি করেছেন, যা সমুদ্রের তলদেশ ম্যাপিং করার মতোই একটি পদ্ধতি। গবেষণায় আটটি উল্লম্ব সিলিন্ডার আকৃতির কাঠামোর সন্ধান পাওয়া গেছে, যা ২,১০০ ফুট গভীরে বিস্তৃত। এছাড়াও, এর নিচে আরও ৪,০০০ ফুট গভীর পর্যন্ত অজানা স্থাপনার অস্তিত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে গবেষণাটি এখনও স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করা হয়নি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আবিষ্কারকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করা হলেও, স্বাধীন বিশেষজ্ঞরা এতে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। ডেনভারের ইউনিভার্সিটির রাডার বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক লরেন্স কনিয়ার্স ডেইলি মেইলকে জানিয়েছেন, এই প্রযুক্তি এত গভীর পর্যন্ত প্রবেশ করতে সক্ষম নয়, ফলে ‘ভূগর্ভস্থ নগরী’ থাকার ধারণাটিকে তিনি ‘অতি অতিরঞ্জিত’ বলে মনে করেন। তিনি আরও বলেন, গিজার পিরামিডের নিচে ছোটখাট সুড়ঙ্গ বা কক্ষ থাকতে পারে, কারণ এই স্থানটি প্রাচীন মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। এছাড়া, অধ্যাপক কনিয়ার্স উল্লেখ করেন যে, মায়া সভ্যতাসহ প্রাচীন মেসোআমেরিকার জনগোষ্ঠী প্রায়ই তাদের পিরামিডগুলো এমন গুহা বা সুড়ঙ্গের প্রবেশদ্বারের ওপর নির্মাণ করত, যেগুলো তাদের কাছে ধর্মীয় বা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই