গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি – বর্ণমালা টেলিভিশন

গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ September, ২০২৬ | ৫:১৩ 109 ভিউ
ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে যাওয়ার পর গণমাধ্যমে দেওয়া মন্তব্যের জের ধরে জাতীয় নারী ক্রিকেট দলের বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। টুর্নামেন্টের ঠিক আগে কোচিং স্টাফ ও অধিনায়কত্বে পরিবর্তনের কারণে দলের ফল খারাপ হয়েছে বলে দিনের শুরুতে মন্তব্য করেছিলেন সারওয়ার ইমরান। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘টুর্নামেন্টের সময় প্রধান কোচ এবং অধিনায়ককে চাপে ফেললে আপনি কীভাবে ভালো পারফর্ম্যান্স আশা করেন?’ বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এই মন্তব্যের ব্যাখ্যা চাইবে বোর্ড। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই কারণে সারওয়ার ইমরানকে শোকজ করব। কারণ একজন সিনিয়র কোচ কীভাবে এই কথা বলতে পারেন? গণমাধ্যম কোচ বা অধিনায়ক পরিবর্তন ইত্যাদি নিয়ে অনেক কিছু লিখেছে, কিন্তু আমরা কিআনুষ্ঠানিকভাবে একবারও কিছু বলেছি?’ তিনি আরও যোগ করেন, ‘আমরা সারওয়ার ইমরানকে বলেছিলাম, তিনি ফিরে আসার পর কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করব।’ বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে রফিকুল ইসলাম জানান, বোর্ড আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পরিবর্তনের কথা ঘোষণা করেছে বলে সারওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, তা সঠিক নয়। তিনি বলেন, ‘প্রধান কোচ বলেছেন যে আমি ঘোষণা করেছি অধিনায়ক আর থাকছেন না। এটি ঠিক নয়, আর এই কারণেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’