কোশায় আছেন বলিউডের সবচেয়ে অভাগা নায়িকা – বর্ণমালা টেলিভিশন

কোশায় আছেন বলিউডের সবচেয়ে অভাগা নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:২৭ 114 ভিউ
বলিউডের একটা সময় গ্ল্যামারার্স নায়িকা হিসাবে তার বেশ কদর ছিল। সুযোগও পেয়েছিলেন অনেক সিনেমায়। কিন্তু একের পর এক ফ্লপের কারণে নিজ নামের প্রতি সুবিচার করতে পারেননি। এমনকি সালমান খানের মতো নায়ককে পেয়েও নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। ঝুলিতে আছে একটিই মাত্র হিট। ফলাফল, ইন্ডাস্ট্রি থেকে তল্পিতল্পা গুটিয়ে বিদায়। তিনি আয়েশা তাকিয়া। বলিউডের সবচেয়ে ‘অভাগা নায়িকা’ হিসাবেই যিনি পরিচিত। শহিদ কাপুরের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করেন এ অভিনেত্রী। খুবই অল্প বয়সে শুরু করেছিলেন ক্যারিয়ার। মাত্র ১৩ বছর! মাত্র ১৩ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। পরে তাকে দেখা যায় ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও ‘মেরি চুনার উড় উড় যায়ে’। ছিলেন হিন্দু। ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম। কিন্তু বলিউডের পিচ্ছিল রাস্তায় কোমর সোজা করে দাঁড়াতে পারেননি। ছিটকে পড়েছেন ট্র্যাকের বাইরে। অভিনয় থেকে এখন অনেক দূরে আয়েশা তাকিয়া। কিন্তু আলোচনায় ঠিকই রয়ে গেছেন। যদিও দীর্ঘদিন ক্যামেরার ফ্ল্যাশের সামনে তাকে পড়তে হয়নি। গত বছর তার অবয়ব দেখে খোদ ইন্ডাস্ট্রির লোকজনই চিনতে পারেননি। প্লাস্টিক সার্জারি করে আমূল বদলে ফেলেছেন নিজেকে। আয়েশা তাকিয়ার ক্যারিয়ার যে একেবারেই মন্দ ছিল ঠিক তা নয়। বলা যায়, ভাগ্য তার প্রতি সহায় ছিল না। ২০০৪ সালে শহিদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে ‘টারজান দ্য ওয়ান্ডার কার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর তাকে ‘সোচা না থা’, ‘সালামে ইশক’, ‘ওয়ান্টেড’, ‘পাঠশালা’সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে। কিন্তু ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন বলিউডকে বিদায় জানান এ অভিনেত্রী। তবে বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। এরপর আমিশা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা। সেটাও বেশিদিন টেকেনি। অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন। বর্তমান তিনি সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না