কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী – বর্ণমালা টেলিভিশন

কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৬ | ৮:১৩ 24 ভিউ
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। অথচ কেউ জানেই না কবে তিনি বিয়ে করেছেন। এর মধ্যেই মা হতে চলেছেন তিনি। এতদিন গোপনে থাকা বিয়ের খবর শুক্রবার (৩ জুলাই) প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। কেন ওয়াদুদুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেটিও জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘বেস্ট ফ্রেন্ড’কে বিয়ে করা এবং মা হওয়ার খবরও জানালেন মৌসুমী হামিদ। এমনকি খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানা সমালোচনার গুঞ্জন ওঠে। অভিনয় জগতে মৌসুমী হামিদের দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ার। এ পথটা মসৃণ ছিল না। ক্যারিয়ারে নানা রকম স্ট্রাগল আসে। অনেক ঘাত–প্রতিঘাত পেরিয়ে আজকের তিনি মৌসুমী। তার স্বামীর নাম আবদুল ওয়াদুদ। ১৪ বছরের বন্ধুত্ব। সেরা বন্ধুকেই বিয়ে করেছেন বলে জানালেন তিনি। কেন সেরা বন্ধুকে বিয়ে করলেন অভিনেত্রী?— এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, আমার সবকিছুতেই ওয়াদুদ পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম; কিন্তু ব্যাটে–বলে মিলছিল না। তিনি বলেন , জীবনে তো এমনটি কখনো কখনো হয়— হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সেও এমনটিই চাইত। নিজেদের মধ্যে আড্ডা–কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে— আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না? আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই এবং পরে আমরা বিয়ে করি। মা হতে চলেছেন বলে জানালেন মৌসুমী হামিদ। তিনি বলেন, আমি চাই— এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই। অভিনেত্রী বলেন, আর একটা কথা— আমি সব সময় উপলব্ধি করেছি, জীবনে যেমন ভালো বন্ধু দরকার, ঠিক তেমনই জীবনে ভালো পার্টনার দরকার, যে সব সময় বন্ধুর মতো পাশে থাকে। মৌসুমী বলেন, অনাগত সন্তানের জন্য প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে থাকলেও নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দেন। তিনি ও তার স্বামী মিলেই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। বিনামূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি ব্র্যান্ডগুলোকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে তার প্রতিষ্ঠান বলে জানান মৌসুমী হামিদ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?