কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ – বর্ণমালা টেলিভিশন

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:২০ 124 ভিউ
বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলো তাদের তারল্যের প্রকৃত চিত্র উপস্থাপন করছে না। এতে কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের প্রকৃত তারল্য পরিস্থিতির চিত্র কেন্দ্রীয় ব্যাংকে যথাযথভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারটি ওই দিন ফাইন্যান্স কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ফাইন্যান্স কোম্পানিগুলোতে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হয়। কিন্তু বর্তমানে তারা যেভাবে তারল্যের পরিস্থিতি উপস্থাপন করে তাতে কোম্পানিগুলোর প্রকৃত তারল্যের চিত্র প্রতিফলিত হচ্ছে না। বর্তমানে ফাইন্যান্স কোম্পানিগুলোর বহুমুখী বিনিয়োগের ক্ষেত্র উন্মোচিত হয়েছে। এতে তাদের বিনিয়োগ বাড়ানোর সুযোগ এসেছে। কিন্তু তারল্যের প্রকৃত চিত্র উপস্থান না করায় কোম্পানিগুলোর ঝুঁকি নিরূপণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে আগামি মাস থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোকে তাদের তারল্যের প্রকৃত পরিস্থিতি নতুন পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। এক মাসের চিত্র পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে উপস্থাপন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি ফরম্যাট তৈরি করেছে। এ ফরমেট অনুযায়ী ফাইন্যান্স কোম্পানিগুলোকে তারল্যের তথ্য উল্লেখ করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ