কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় – বর্ণমালা টেলিভিশন

কুষ্টিয়ায় এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:১৮ 32 ভিউ
প্রতি বছরের ন্যায় এ বছর ও কুষ্টিয়ার ঐতিহ্যবাহী এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এডুকেয়ার স্কুল এন্ড কলেজের মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলে সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। এডুকেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজের প্রফেসর ড. গোলাম মওলা, আরবি ও ভাষা সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হোসাইন, প্রফেসর ড. রফিকুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল মো: আনিসুর রহমান, কুষ্টিয়া জেলা জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো: ইউনুস আলী, সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো: নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কুষ্টিয়ার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ। খুলনা বিভাগের মধ্যে আধুনিক স্মার্ট ক্যাম্পাস হিসেবে এ শিক্ষা প্রতিষ্ঠানের জুড়ি নেই। এমন একটি ঐতিহ্যবাহী মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ জেলা গৌরব ও ভাবমূর্তিকে ফিরিয়ে আনতে কাজ করছে বলেও জানান তারা। প্রতিষ্ঠানের পরিচালক সোহেল রানা মানিক, প্রিন্সিপাল একাডেমিক মিস দিলরুবা পারভীন' এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ ও আবাসিক শাখার শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং মুসলিম উম্মাহ কল্যানে মোনাজাত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান