আরও খবর
শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা
পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা
শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?
দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় ভারতের প্রথম সরকারি ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাদুশিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি গড়া হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর পি সি সরকারের নামে এই ইনস্টিটিউটটি নামকরণ করা হবে। এর অধীনে একটি জাদুস্কুলও পরিচালিত হবে।
বিজ্ঞাপন
গত শুক্রবার কলকাতার সংস্কৃতি কেন্দ্র নন্দনের সভাঘরে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কিংবদন্তি জাদুকর পি সি সরকারের ছেলে পি সি সরকার (জুনিয়র), তার সহধর্মিণী জাদুশিল্পী জয়শ্রী সরকার ও কন্যা জাদুশিল্পী মেনকা। তারা জাদু ইনস্টিটিউট ও জাদুস্কুল গড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। জাদুকর পি সি সরকার (জুনিয়র)-কে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে কলকাতার নামীদামি জাদুশিল্পী ও বিশিষ্টজনেরা অন্তর্ভুক্ত থাকবেন এবং পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এদিনের বৈঠকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতিসচিব সৌমিত্র মোহন উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]