কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ জুলাই, ২০২৫
৭:২৩ অপরাহ্ণ
213 ভিউ

কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৭:২৩ 213 ভিউ
ভারতের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব, সঞ্চালক ও অভিনেত্রী অর্চনা পুরান সিং তার পরিবারের সঙ্গে মজাদার ব্লগ তৈরি করে নিয়মিত ভক্তদের আনন্দ দিয়ে থাকেন। সম্প্রতি তার একটি ব্লগে দেখা গেছে, অভিনেত্রী তার স্বামী পারমিত শেঠি এবং দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানকে নিয়ে ইউটিউবার-সংগীতশিল্পী যশরাজ মুখাটের বাড়িতে গেছেন। সেখানেই অভিনেত্রী আরেক জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক কপিল শর্মার জীবনসংগ্রাম এবং সাফল্যের পেছনের রহস্য নিয়ে কথা বলেন। যশরাজ মুখাট কপিল শর্মার একজন বড় ভক্ত। এ সংগীতশিল্পী বলেন, কপিল এখনো তার কাছে আন্ডাররেটেড বা যোগ্য সম্মান পাননি। এর উত্তরে অর্চনা বলেন, ‘এটি আমি কপিলকে জানাব। সে অসম্ভব মেধাবী এবং ১৫ বছর ধরে তাকে দেখছি। এখনো সে তার পাঞ্চলাইন দিয়ে আমাকে অবাক করে দেয়। তিনি বলেন, ওর মধ্যে এক দারুণ গভীরতা আছে। আর গভীরতা না থাকলে আপনি এত মজার হতে পারবেন না। অর্চনা বলেন, ‘যিনি অন্যকে হাসাতে পারেন, তার ভেতরে অনেক কান্না থাকা দরকার। কপিল এত সংগ্রাম দেখেছে যে কী বলব। দারুণ দারিদ্র্যের মধ্যে ওর শৈশব কেটেছে, বাবা ক্যানসারে মারা যাওয়ার পর তাকে অনেক কঠিন পরিস্থিতি পার করতে হয়েছে। কিন্তু এত কষ্টের পরও তার এমন প্রতিভা ছিল যে, সে সারা বিশ্বকে হাসাতে পারে। বর্তমানে অর্চনা পুরান সিংকে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-তে দেখা যায়, যেখানে কপিল শর্মা, কিকু শারদা, সুনীল গ্রোভার ও কৃষ্ণা অভিষেকও রয়েছেন। এ সিজনে স্থায়ী অতিথি হিসেবে নভজোত সিং সিধুও ফিরে এসেছেন। একই ভ্লগে অর্চনা তার পুরোনো কমেডি শো যেমন কমেডি সার্কাস-এ অতিরিক্ত হাসার বিষয়েও মজার কিছু কথা বলেন। সেই সময় নির্মাতারা অনেক সময় পাঞ্চলাইন মজার না হলেও তার হাসি সম্পাদনা করে শোতে ব্যবহার করতেন, যা তাকে হাস্যকর দেখাত বলে জানান অর্চনা পুরান সিং।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ