নিউজ ডেক্স
আরও খবর
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই
রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়
বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব
পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর
অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই
গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ
বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
কক্সবাজারের রামু উপজেলায় বন্যার পানিতে নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জেলায় টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মহেশকুম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম স্থানীয় বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে।
রামু প্রেসক্লাবের সভাপতি কাজী মামুন জানান, বাঁকখালী নদীর সঙ্গে সংযুক্ত কলারঝিরি ছড়ার ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় রোববার সকাল ১০টার দিকে ইব্রাহিম পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাননি। পরে সোমবার দুপুরে তিনি যেখানে পানিতে পড়েছিলেন, সেখানেই তার মরদেহ ভেসে ওঠে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নিখোঁজের বিষয়ে প্রশাসনকে আগে জানানো হয়নি। তবে মরদেহ উদ্ধারের পর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের জন্য সরকারি আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।
এর আগে রবিবার একই উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে নিরঞ্জন দাশ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সপ্তাহের বেশি সময় ধরে চলা টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারে এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে মারা গেছেন ১৯ জন, যাদের ১৩ জনই রোহিঙ্গা। এছাড়া বন্যার পানিতে ডুবে মারা গেছেন আরও ১৪ জন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।