এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা – বর্ণমালা টেলিভিশন

এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ৬:৫১ 50 ভিউ
বিশ্বের যে-কোন ফুটবলারের জন্যই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলাটা একটা স্বপ্ন। কেননা, ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর বলা হয় ইংল্যান্ডের এই লিগকে। এই লিগেই খেলে থাকেন বিশ্বের সবচেয়ে বড় বড় তারকা ফুটবলাররা। সেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের হামজা চৌধুরীর। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের স্বাদও পেয়েছেন তিনি। তবে বাংলাদেশের জার্সিতে ভারতকে হারানো এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দ দিয়েছে হামজা চৌধুরীকে। ২০২১ সালে সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতেছিলেন হামজা চৌধুরী। এছাড়াও আরও কিছু ট্রফি জয় করেছেন ক্লাব ক্যারিয়ারে। কিন্তু জাতীয় দলের হয়ে খেলা এবং জয় পাওয়া যে-কোনো ফুটবলারের জন্যই বেশি আনন্দের। তাইতো ভারতকে হারিয়ে হামজা বললেন, এফএ কাপ জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে। মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ২২ বছরে অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এই মাঠেই ২০০৩ সালে ভারতকে ধরাশায়ী করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর দীর্ঘ প্রায় দুই যুগ পর হামজ-শমিতদের হাত ধরে অধরা সেই জয়ের দেখা পেলো বাংলাদেশ। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সে ম্যাচে ভুল না হলে জয় দিয়েই নিজের অভিষেক রাঙাতে পারতেন লেস্টার সিটির এই তারকা। তবে সেবার ভাগ্য সহায় না হলেও ঘরের মাঠে ২৬ হাজার দর্শকদের সামনে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ভারতকে হারানোর পর কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হামজা চৌধুরী। হাস্যোজ্জ্বল মুখে বললেন, ‘দেশের জার্সিতে খেলে গোল করতে পারায় স্বপ্ন পূরণ হয়েছে।’ ক্লাবের হয়ে বড় ট্রফি জয়ের চেয়ে জাতীয় দলের হয়ে একটা ম্যাচ জেতাও যে অনেক বেশি আনন্দের, সংবাদ সম্মেলনে সেটাও বললেন হামজা। তিনি বলেছেন, ‘এফএ কাপ জয়ের চেয়ে বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে।’ এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন আগেই শেষ বাংলাদেশের। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ-ই ছিল লাল সবুজদের জন্য। কারণ গত ২২ বছর ধরে এ দলটির বিপক্ষে জিততে পারছিল না তারা। মাঝে ১০ ম্যাচের মধ্যে ৬টি ড্র করলেও হেরেছিল ৪ ম্যাচে। সবশেষ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে গত ২৫ মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র করেছিল দুদল। ওই ম্যাচেও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে একাধিক গোল মিস করে হতাশ করেছিল আক্রমণভাগের ফুটবলাররা। আজকে অবশ্য সে হতাশা কেটেছে ম্যাচের শুরুতেই। দারুণ এক পাল্টা আক্রমণে দলকে লিড এনে দিয়েছিলেন রাকিব হোসেন ও শেখ মোরসালিন জুটি। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। তাতে ১১তম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই শেষ পর্যন্ত জয় পায় লাল সবুজরা। অবশ্য ম্যাচের বাকি সময়টা এ লিড ধরে রাখতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘাম ঝরিয়ে গেছেন হামজা। তার রক্ষণ কৌশলে বেশ কয়েকবার গোল হজম থেকে রক্ষা পায় বাংলাদেশ। সবশেষে হাসি মুখেই মাঠ ছেড়েছেন চৌধুরী সাহেব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ নেপালে সরকার গঠন করেছে জেন-জি নেতারা, কারণ সেখানে ঢাবি নেই বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয় রোজায় পানির গুরুত্ব ঈদ বাজারে ফের অসাধু চক্রের কারসাজি ঢাকার বাতাসে কমেছে দূষণের মাত্রা মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা