একনজরে আজকের বিশ্ব: ১৯ জানুয়ারি, ২০২৫ – বর্ণমালা টেলিভিশন

একনজরে আজকের বিশ্ব: ১৯ জানুয়ারি, ২০২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৫২ 300 ভিউ
বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ (রোববার) ঘটে যাওয়া ঘটনাগুলো চলুন একনজরে জেনে নেই: নতুন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন ইরানের নতুন একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার অজ্ঞাত উপসাগরীয় স্থানে একটি ভূগর্ভস্থ নৌ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে দেশটি। যা সব ধরনের শত্রুর মোকাবিলা করতে সক্ষম। নৌঘাঁটি উপসাগরের একটি অজ্ঞাত স্থানে ৫০০ মিটার গভীরে নির্মিত একটি কৌশলগত ‘গোপন’ ঘাঁটির অংশ বলে জানা গেছে। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয়েছে, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করছেন। এই অস্ত্রাগারে দ্রুত আক্রমণকারী জাহাজ এবং অন্যান্য নৌযানের বিশাল বহর রাখা যাবে। জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগে ১৬ জনের মৃত্যু জম্মু-কাশ্মীরে রহস্যজনক রোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ডিসেম্বরের শুরু থেকে এ রোগে মৃত্যু হয়েছে ১৬ জনের। এ ছাড়া ৩৮ জন আক্রান্ত হয়েছেন। পিজিআইএমইআর চন্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের মতো চিকিৎসা বিশেষজ্ঞ এবং সংস্থাগুলোর ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও অসুস্থতার কারণটি অজানা রয়ে গেছে। ইতোমধ্যে ওইসব এলাকার বাসিন্দাদের জন্য খাবার, পানি ও আশ্রয়সহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার জন্য ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আটলান্টিকে নৌকা ডুবে ৪৪ জনের মৃত্যু অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮৬ জন নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল। এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে যায়। রাবাতে পাকিস্তান দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। তাছাড়া পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার টেলিভিশন ভাষণে গাজায় যুদ্ধবিরতি এবং এর অর্জন নিয়ে আলোচনা করেছেন। বক্তব্যের শুরুতেই ‘আজ গাজায় গোলাগুলি ও বোমার শব্দ থেমে গেছে’ বলে উল্লেখ করেন জো বাইডেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সংঘাত থামানো এবং এটি আমরা অর্জন করতে পেরেছি। তবে আমাদের কাজ এখানেই শেষ হয়নি। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫ সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বেলুচিস্তানের ঝব জেলায় অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ ‘সন্ত্রাসী’ প্রাণ হারিয়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানিয়েছে, রোববার ভোরে ঝবের সাম্বাজা এলাকায় একদল ‘সন্ত্রাসী’ পাক-আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিল। এ সময় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের আরেকটি গ্রাম রাশিয়ার দখলে রাশিয়ার সেনারা ইউক্রেনের আরেকটি গ্রাম দখল করেছেন। দেশটির পূর্ব দিকের দোনেৎস্ক অঞ্চলের দখল করা গ্রামটির নাম ভোজদভিঝেঙ্কা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রোববার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার ইউক্রেনের আরও দুটি বসতি দখলের কথা জানিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি বসতির নাম ইট্রোপাভলিভকা। এটি দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক ও কুরাখোভ শহরের মধ্যবর্তী একটি বসতি। ভারতে কুম্ভমেলায় আগুন ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি তাঁবুতে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই এলাকা থেকে মেলায় আগতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলংকায় সড়ক দুর্ঘটনায় আহত ৩৫ শ্রীলংকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে দ্বীপ দেশটির দক্ষিণ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে প্রদেশটির মাতারা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?