এই সরকারের আমলেও নিরাপদ নই?: ফারুক – বর্ণমালা টেলিভিশন

এই সরকারের আমলেও নিরাপদ নই?: ফারুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৫ | ৯:১৪ 189 ভিউ
সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের এক নাগরিক সমাবেশে মারধরের শিকার হন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। হামলায় তার কপালে ছুরি দিয়ে আঘাত করা হয়, যার ফলে পাঁচটি সেলাই পড়েছে এবং পায়েও চোট লেগে প্লাস্টার করতে হয়েছে। ফারুক হাসান বলেন, “এই সরকার আমাদেরই সরকার, অথচ এই সরকারের আমলেও আমরা নিরাপদ নই। হামলার পেছনে পাশের দেশের গোয়েন্দা সংস্থা 'র'-এর ভূমিকা থাকতে পারে বলে মনে করি। পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেও মাত্র ছয় ঘণ্টার মধ্যে তারা জামিনে মুক্তি পেয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “বিপ্লব-পূর্ব হাসিনা সরকারের সময়ের মতোই এখনো সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। এমন বাংলাদেশ চেয়ে আমরা আন্দোলন করিনি। হাজারো মানুষের রক্ত আর ত্যাগের বিনিময়ে এমন অনিরাপত্তার দেশে আমরা বসবাস করতে চাই না।”Travel packages ফারুক অভিযোগ করেন, প্রশাসন ও পুলিশের নিরবতা এবং উদাসীনতা সন্ত্রাসীদের উৎসাহিত করছে। তিনি বলেন, “যারা হামলা করেছে, তাদের ছবি ও ভিডিও স্পষ্টতই মিডিয়াতে এসেছে। তবুও পুলিশ কেন তাদের গ্রেপ্তার করছে না, তা আমাদের ভাবিয়ে তুলেছে।" হামলার পেছনে রাজনৈতিক ও বিদেশি শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে ফারুক বলেন, "বাংলাদেশের তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে, বিপ্লবের পক্ষের শক্তিগুলো দৃঢ় হলে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা কঠিন হবে। এই কারণেই আমাদের বিচ্ছিন্ন করতে এবং দুর্বল করতে এসব আক্রমণ করা হচ্ছে।” হামলার ঘটনায় নিন্দার পাশাপাশি তিনি তারুণ্যের ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে