এইচএসসি ও সমমান: প্রথম দিনে বহিষ্কার ৪৩, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুন, ২০২৫
৮:১২ পূর্বাহ্ণ
297 ভিউ

এইচএসসি ও সমমান: প্রথম দিনে বহিষ্কার ৪৩, অনুপস্থিত সাড়ে ১৯ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:১২ 297 ভিউ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৪৩ জন পরীক্ষার্থী ‘অসদুপায় অবলম্বনের’ অভিযোগে বহিষ্কৃত হয়েছে; অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার এইচএসসিতে বাংলা প্রথম পত্র, আলিমে কুরআন মাজিদ এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্সে বাংলা-২ বিষয়ের পরীক্ষার মধ্যে দিয়ে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপণী পরীক্ষা শুরু হয়। বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ও অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জানানো হয়। বাংলা প্রথম পত্র পরীক্ষায় বহিষ্কার ৬ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় হয়েছে ১ হাজার ৬০৮টি কেন্দ্রে। এগুলো মধ্যে ১ হাজার ৫৯৯টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, বরিশাল বোর্ডের ১ জন ও ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী রয়েছেন। নয়টি সাধারণ বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই ১ হাজার ৫৯৯টি কেন্দ্রে ৯ লাখ ৩২ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ৯ লাখ ১৮ হাজার ২৭৭ জন। অনুপস্থিত ছিলেন ১৪ হাজার ৫১৩ জন। ঢাকা বোর্ডের ২৯৫টি কেন্দ্রে ৩ হাজার ৩২৬ জন, রাজশাহী বোর্ডের ২০৭টি কেন্দ্রে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লা বোর্ডের ১৯২টি কেন্দ্রে ২ হাজার ৪২৮ জন, যশোর বোর্ডের ২৪০টি কেন্দ্রে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১১৫ টি কেন্দ্রে ১ হাজার ২৩০ জন, সিলেট বোর্ডের ৮৮টি কেন্দ্রে ৮২৪ জন, বরিশাল বোর্ডের ১৪৪টি কেন্দ্রে ১ হাজার ২৯ জন, দিনাজপুর বোর্ডের ২১৩টি কেন্দ্রে ১ হাজার ২৯১জন এবং ময়মনসিংহ বোর্ডের ১০৬টি কেন্দ্রে ৮৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। কুরআন মাজিদ পরীক্ষায় বহিষ্কার ২৪ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের কুরআন মাজিদ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির তথ্য বলছে, আলিমের ৪৫৯টি কেন্দ্রে ৮৪ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ৮০ হাজার ১২১ জন। ৪ হাজার ১৯৬ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কৃত হয়েছেন ২৪ জন। ভোকেশনাল-বিএমটি-ডিপ্লোমা ইন কমার্সের প্রথম দিনে বহিষ্কার ১৩ এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার প্রথম দিনে বাংলা-২ বিষয়ের পরীক্ষায় ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কার ও ১ হাজার ৫০ জন অনুপস্থিত থাকার তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭৩৩টি কেন্দ্রে এদিন বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিটি জানিয়েছে, এসব কেন্দ্রে ৯৮ হাজার ৯২৪ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পরীক্ষায় বসেছেন ৯৭ হাজার ৮৭৪ জন। ১ হাজার ৫০ জন অনুপস্থিত ছিলেন এবং ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন এ পরীক্ষায়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য নিবন্ধন করেছিলেন। এই সংখ্যা গতবারের চেয়ে ৮১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী কম। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার