নিউজ ডেক্স
আরও খবর
পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের
রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস
সর্বমিত্রের কাণ্ডে সর্বত্র প্রতিক্রিয়া
রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট
ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী
ইসলামবিরোধী পক্ষ নিয়ে হাসিনার মতো পরিণতি ডেকে আনবেন না
বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের উদ্যোগে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশ থেকে গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মিছিল-পূর্ব সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে অন্তর্র্বর্তী সরকারকে উদ্দেশ করে মামুনুল হক বলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে কোনো সরকারই বাংলাদেশে এক মুহূর্তও টিকতে পারবে না। সুতরাং ইসলামবিরোধী অবস্থানের পক্ষ নিয়ে হাসিনার মতো নিজেদের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনবেন না।
মামুনুল হক আরও বলেন, ওয়াকফ সংশোধনী বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধ না করলে প্রয়োজনে দিল্লি অভিমুখে লংমার্চ করা হবে। সারা পৃথিবীতে আজ দুটি জনপদ সবচেয়ে বেশি সমালোচিত। একটি গাজা ভূখণ্ড, যেখানে বর্বর ইসরাইলের গণহত্যা চলছে। আরেকটি হলো ৩০ কোটি মুসলমানের ভারত। কসাই মোদি সরকার ভারতকে মুসলিমশূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়সাল আহমাদের যৌথ পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী, মাওলানা নূর হোসাইন নূরানী প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।