নিউজ ডেক্স
আরও খবর
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল
রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস
রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ
ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশের মেয়েরা
জর্ডানের আম্মানে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিটার বাটলারের শিষ্যরা।
শনিবার (৩১ মে) জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে ম্যাচজুড়ে ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিরা আক্রমণাত্মক ফুটবলে তটস্থ রেখে ইন্দোনেশিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটে সবমিলিয়ে ১৫টি আক্রমণ করেছে বাংলাদেশ, এর মধ্যে সাতটি শট ছিল পোস্টে।
বিপরীতে ইন্দোনেশিয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। আক্রমণ রুখজে দিতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা, কিন্তু সতীর্থের পাস ধরে ক্লাওদিয়া আলেকসান্দারা ফাঁকা পোস্টে শট নিলেও বল পোস্ট কাঁপিয়ে ফিরে। এর একটু পর জর্ডান জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল।
আগামী মঙ্গলবার (৩ জুন) জর্ডানের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।