ইতালীয় সাংবাদিককে মুক্তি দিয়েও সমালোচিত ইরান

ইতালীয় সাংবাদিককে মুক্তি দিয়েও সমালোচিত ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ | ৭:৩১ 121 ভিউ
তিন সপ্তাহ কারাভোগের পর ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালাকে মুক্তি দিয়েছে ইরান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যালয় বুধবার এ খবর নিশ্চিত করেছে। ইতালীয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর তেহরানে গ্রেফতার হওয়ার পর সালাকে জেল থেকে মুক্ত করাতে সফল হয়েছে ইতালি। ইরান অবশ্য এই গ্রেফতারের পেছনে রোমে আটক ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনির সঙ্গে কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। এদিকে সাংবাদিক সিসিলিয়া সালার মুক্তির খবরটি ইতালিতে উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করা হয়। এ নিয়ে এক পোস্টে প্রধানমন্ত্রী মেলোনি লেখেন, ‘সিসিলিয়ার ফিরে আসা সম্ভব করতে যারা কাজ করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তিনি এখন তার পরিবার ও সহকর্মীদের সঙ্গে মিলিত হতে পারবেন’। সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেছেন, সিসিলিয়ার মুক্তির খবরটি ইতোমধ্যেই তার মা-বাবাকে জানানো হয়েছে। ২৯ বছর বয়সি সিসিলিয়া সালা ইতালির ‘ইল ফোগ্লিও’ সংবাদপত্রে কর্মরত একজন সাংবাদিক। তিনি তেহরানের খ্যাতনামা ইভিন কারাগারে আটক ছিলেন। নিয়মিত সাংবাদিক ভিসায় ইরানে কাজ করছিলেন তিনি। গত ১৬ ডিসেম্বর ইরানি ব্যবসায়ী মোহাম্মদ আবেদিনিকে যুক্তরাষ্ট্রের একটি গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মিলানের মালপেনসা বিমানবন্দরে আটক করা। এর তিন দিন পরেই তেহরানে গ্রেফতার হন ইতালীয় সাংবাদিক সিসিলিয়া। তবে উভয়ের গ্রেফতারের মধ্যে কোনো যোগসূত্র নেই বলেই দাবি করেছে তেহরান। ইরানি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছিলেন। যা ২০২৪ সালের জানুয়ারিতে জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণে ব্যবহৃত হয়। কূটনৈতিক প্রচেষ্টা ও গুজব মেলোনির কার্যালয় জানিয়েছে, ইতালির কূটনৈতিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে সাংবাদিক সিসিলিয়া সালার মুক্তি সম্ভব হয়েছে। তবে ইতালির কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মেলোনির মধ্যে আলোচনাতেই সিসিলিয়া সালার মুক্তির ইঙ্গিত ছিল। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এদিকে সাংবাদিক সিসিলিয়া সালার মুক্তি ইরানের পশ্চিমা বন্দিদের ব্যবহার করে বন্দি বিনিময় নিয়ে আগের অভিযোগগুলোকে আবারও সামনে এনেছে। অতীতে ইরান এমন বন্দি বিনিময়ের জন্য অভিযুক্ত হয়েছে। ২০২৩ সালে পাঁচ আমেরিকান নাগরিকের বিনিময়ে ইরান কয়েকজন ইরানি বন্দিকে মুক্ত করে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার হাতে জমে থাকা ৬ বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে সক্ষম হয়। তবে সিসিলিয়া সালার মুক্তি কূটনৈতিক চাপ ও আলোচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছে ইতালি। সূত্র: আল-জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাকা কম পাওয়ায় ফের ডাকাতির হুমকি ডাকাত দলের ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করবে না আয়ারল্যান্ড মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার উত্তপ্ত বাক্যবিনিময় ৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ এজাহারে নাম নেই তবু জাপা প্রার্থী টিপুর মুক্তি মিলছে না রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ