ইউসিবি পার্টনার হিসাবে র‌্যাংকিংয়ে উন্নতি চায় – বর্ণমালা টেলিভিশন

ইউসিবি পার্টনার হিসাবে র‌্যাংকিংয়ে উন্নতি চায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:৪২ 146 ভিউ
এক যুগ পর জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষক পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলে নতুন তারকা হামজা চৌধুরী। তার আগমনের শুভক্ষণে জামালরা পেলেন নতুন পৃষ্ঠপোষক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে (ইউসিবি)। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক সই হয়। তবে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল স্পন্সর প্রতিষ্ঠানকে পার্টব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক সই হয়। তবে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল স্পন্সর প্রতিষ্ঠানকে পার্টনার হিসাবেই দেখছেন। তার কথা, ‘ইউসিবি ও বাফুফে স্পন্সর নয়, একে অন্যের পার্টনার। আমরা একে অন্যের সহযোগী। সামনের দিনগুলোয় একসঙ্গে আলোচনা করেই পথ চলব।’ ইউসিবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফে সভাপতি, ‘অন্য চুক্তির মতো আমরা এই চুক্তির আর্থিক বিষয় উল্লেখ করছি না। তবে অবশ্যই আমাদের তারা আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও করবে।’ ব্যাংকটির চেয়ারম্যান শরীফ জহির বলেন, ‘প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে ইউসিবি খেলাধুলাকে মূল্যায়ন করে আসছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশেও এটি জনপ্রিয় হওয়ার সব উপাদান রয়েছে। আমরা মনে করি, এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তাই বাফুফে সভাপতির আহ্বান পাওয়ামাত্রই সাড়া দিয়েছি। যাতে ফুটবল সেই হারানো গৌরব ফিরে পায় এবং ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি করে।’ পৃষ্ঠপোষকদের শর্তকে সম্মান জানিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ইউসিবি আমাদের পার্টনার হিসাবে র‌্যাংকিংয়ে উন্নতি চায়। আমরা চেষ্টা করব। একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার আগে সেই প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা দেখে। সম্প্রতি ফিফা বাফুফের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট