আসছে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল, মুক্তির তারিখ ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৬ মে, ২০২৫
১১:১৭ পূর্বাহ্ণ
160 ভিউ

আসছে ‘তারে জমিন পার’র সিক্যুয়েল, মুক্তির তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১১:১৭ 160 ভিউ
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রতীক্ষা চলছে সিনেমাটির মুক্তি নিয়ে। এবার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। সোমবার সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ট্রেইলার ও সিনেমা মুক্তির তারিখও। ২০০৭ সালের জনপ্রিয় বলিউড সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হিসেবে তৈরি হয়েছে ‘সিতারে জমিন পার’। আগের বারের মতো এতে মূল চরিত্রে দেখা যাবে আমির খানকে। তার সঙ্গে অভিনয় করছেন জেনেলিয়া দেশমুখ। এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে ১০ জন নতুন মুখের—আরউশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। সিনেমাটি পরিচালনা করছেন আর. এস. প্রসন্ন। এর আগে ‘শুভ মঙ্গল সাবধান’ ও স্বামী চিন্ময়ানন্দ সরস্বতীর জীবনভিত্তিক সিনেমা ‘অন অ্যা কুয়েস্ট’ পরিচালনা করে প্রশংসিত হন। ‘সিতারে জমিন পার’ সিনেমার গানের সুর করেছেন শঙ্কর-এহসান-লয় এবং গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। প্রযোজনা করছেন আমির খান, অপরণা পুরোহিত এবং রবি ভাগচণ্ডকা। এদিকে পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটির একঝলক দেখার জন্য মুখিয়ে আছেন সিনেমাপ্রেমীরা। নির্মাতারা জানিয়েছেন, আগামী ৮ মে, ২০২৫ তারিখে প্রকাশ পাবে সিনেমার প্রথম অফিসিয়াল ট্রেলার। সবকিছু ঠিক থাকলে ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ জুন, ২০২৫।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার