নিউজ ডেক্স
আরও খবর
ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো
বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র
এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স
১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল
বিশ্বকাপে ফুটবলারদের স্বাস্থ্যঝুঁকির শঙ্কা, কিন্তু কেন
সুখবর পেলেন শান্ত-নাহিদরা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি
আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার
উড্ডয়নের আগে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিমানবন্দরে আর্জেন্টিনার এক ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে।
দলটি আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে দ্বিতীয় বিভাগের নবম রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
হুমকির পরপরই বিমানবন্দরের নিরাপত্তা প্রটোকল চালু করা হয়। বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল বিমান ও সংশ্লিষ্ট স্থাপনা তল্লাশি চালায়। তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি।
কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া না গেলেও উদ্ভুত পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটে। সৃষ্টি হয় বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা। এতে যাত্রীদের যাত্রাপথ ও ম্যাচের প্রস্তুতিও বিঘ্নিত হয়।
গ্রেফতার হওয়া ফুটবলার হলেন এমিলিয়ানো এন্দ্রিজ্জি, যিনি হিমনাসিয়া ই এসগ্রিমা দে হুহুই-এর ডিফেন্ডার। গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে তার দলের সঙ্গে যাওয়ার কথা ছিল।
২০২৩ সাল থেকেই ৩২ বছর বয়সী এই লেফট-ব্যাক ক্লাবটির হয়ে খেলছেন এবং হয়ে উঠেছেন দলের রক্ষণভাগের অন্যতম ভরসা। ফলে তার এই পরিস্থিতির প্রভাব দলের পারফরম্যান্সেও পড়তে পারে।
বর্তমানে দলটি প্রিমেরা নাসিওনালে খেলছে এবং প্রমোশনের প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে, তাই প্রতিটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।