আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২০ জুলাই, ২০২৫
৪:৫১ অপরাহ্ণ
190 ভিউ

আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই : বাণী কাপুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৪:৫১ 190 ভিউ
বলিউড অভিনেত্রী বাণী কাপুর ‘মান্ডালা মার্ডারস’ এর মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করছেন। পুরাণনির্ভর রহস্য–রোমাঞ্চ সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় পাইওনিয়ার হাউসে আয়োজিত ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বাণী। অভিনেত্রী সেখানে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষাক্ত ও কঠোর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, সে বিষয়ে কথা বলেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ওটিটিতে আত্মপ্রকাশের মুহূর্তে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে খানিকটা থমকে গেলেন বাণী। কিছুদিন আগেই তার অভিনীত ছবি ‘আবির গুলাল’-এর মুক্তির কথা ছিল। ছবিতে তার বিপরীতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। কিন্তু জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ছবিটির মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। ট্রলিং, বিদ্রূপ ও কটূক্তির মুখে পড়েন বাণী। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বাণী বলেন, ‘কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেকটাই বিষাক্ত হয়ে গেছে। আমি চাই, আমরা যেন একটু কম ঘৃণা করি, একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিই। আপনি যদি কাউকে অপমান করেন, তুচ্ছ করেন, কিংবা ট্রল করেন, সেটি একদিন ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তখন আপনাকেই কষ্ট পেতে হবে। আমি চাই, আমরা যেন প্রকৃত অর্থেই ভালো মানুষ হই। যেন আমরা শুধু একে অপরের প্রতি নয়, নিজের প্রতিও দয়ালু হতে শিখি। একজন দয়ালু মানুষের পৃথিবীতে আরও বেশি প্রয়োজন।’ নতুন সিরিজ ‘মান্ডালা মার্ডারস’ নিয়ে বাণী দারুণ আশাবাদী। নেটফ্লিক্সে ২৫ জুলাই থেকে সিরিজটি স্ট্রিম হবে। অভিনেত্রী বলেন, ‘এই সিরিজটি শুধু রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা—যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে।’ যশরাজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘মান্ডালা মার্ডারস’ সিরিজে বাণী ছাড়াও অভিনয় করেছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাওকর ও বৈভব রাজগুপ্ত। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত। পরিচালক গোপী পুথরানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বাণীর কণ্ঠে উঠে আসে বিশেষ সম্মানের সুরে। তিনি বলেন, ‘গোপী স্যারের সঙ্গে কাজ করা যেন একেকটি মাস্টারক্লাস। উনি যে গভীরতা আর বাস্তবতা নিয়ে চরিত্র তৈরি করেন, তা অনন্য। প্রতিটি দৃশ্যে তিনি অনুভূতির বহুস্তর তৈরি করেন। আমাদের স্বাধীনতা দেন নিজের মতো করে চরিত্রে নতুন কিছু যোগ করার। এই স্বাধীনতা একজন অভিনেত্রীর জন্য খুব বড় পাওয়া।’ বাণী এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি একের পর এক খুনের রহস্য উদ্‌ঘাটনে নেমে পড়েন। চরিত্রটি নিয়ে বাণীর মধ্যে বেশ আগ্রহ ও আবেগ কাজ করেছে। কারণ, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে আগে কখনো তাকে দেখা যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ