আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
৮:০০ পূর্বাহ্ণ
143 ভিউ

আমরা এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 143 ভিউ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশে মেজরিটি-মাইনরিটি মানি না। মানবতাকে আমরা টুকরা টুকরা দেখতে চাই না। আমরা গডফাদার, গডমাদার আর ফ্যাসিবাদী মাফিয়াদের বাংলাদেশও দেখতে চাই না। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। তিনি বলেন, নিজেদের আর সংখ্যালঘু বলবেন না। এ দেশে যে জন্ম নিয়েছে, সে-ই এই দেশের গর্বিত নাগরিক। পতিত স্বৈরাচার অতীতে এ জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে না। বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে লাখো মানুষের উপস্থিতিতে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, স্বাধীনতার ৫৪ বছর গেল। আর কত বছর আমাদের এভাবে টুকরা টুকরা করে রাখা হবে। আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা কোনো মেজরিটি-মাইনরিটি মানি না। আমরা আমাদের প্রতিবেশীকে কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের ওপর এমন কোনো কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমানজনক। যদি এরকম কিছু তারা করেন, তাহলে দেশের স্বার্থে ভূমিকা পালন করতে আমরা কারও চোখের দিকে তাকাব না। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা ফ্যাসিবাদের হাতে প্রাণ হারিয়েছেন, তাদের আমরা স্মরণ করছি। যুবকদের উদ্দেশে তিনি বলেন, জেগে উঠতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মুরশেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক দেলোয়ার হোসেন। এদিকে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মহালয়ার দিনে পঞ্চগড়ের করোতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে নিহত সনাতন ধর্মাবলম্বী ভূপেন্দ্রনাথ ও রুপালী রানীর শিশুসন্তান দিপুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ