আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০২৬
৫:৩৭ পূর্বাহ্ণ
7 ভিউ

আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ | ৫:৩৭ 7 ভিউ
ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। শ্রমিকদের কাছে অসহায়ত্বের কথা তুলে ধরে আবেগঘন বার্তায় নোটিশ নিতে বাধ্য হন মালিকপক্ষ। গতকাল ২৮শে আগস্ট, শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর শিল্প এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। গত ২০১২ সালে ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য বলছে, কারখানাটিতে ১৫০টি মেশিন ছিল। প্রতিষ্ঠানটির প্রধান রপ্তানি পণ্য ছিল টি-শার্ট ও ট্যাংক টপ। নানা প্রতিকূলতায় গত দুই বছর ধরে কারখানাটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশেষে দীর্ঘদিনের ব্যবসায়িক চাপ ও আর্থিক সংকটের কারণে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মালিকপক্ষ। জানা যায়, ২০২৪-এর ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে রাজনৈতিক কারণে নানা হয়রানির শিকার হয়েছেন মালিকপক্ষ। পাশাপাশি জ্বালানি সংকট, ব্যবসার প্রতিকূল পরিস্থিতির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে লেখেন, শুধু ব্যবসায় মন্দার জন্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হলেন তিনি। নানাভাবে চেষ্টা করেও প্রতিষ্ঠান টিকিয়ে রাখায় সফল হননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন। নিচে মাহবুবুল হাসানের লেখা চিঠির পুরো অংশটি তুলে ধরা হলো: “প্রিয় সহকর্মীরা, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে নোটিশ প্রদান করতে যাচ্ছি। আমি নানান উপায়ে চেষ্টা করেছি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না। শুধু ব্যবসায়িক মন্দার জন্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টায়ও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। গত দুই বছরে নানান কারণে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থেকেছে। তারপরও বলবো- আমাদের প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং উৎসর্গী, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের খারাপ সময়ে পাশে থেকেছেন, ধৈর্য্য ধরেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের জন্য শুভকামনা জানাই – তারা যেন নতুন কাজ খুঁজে পান, তারা যেন ভালো থাকেন। তাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ্যাক্টরির একটা সুব্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আর অন্য কোনো ব্যবসার মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের কিছু পুরনো কর্মী এবং কর্মচারীদের জন্য যেন কোনোভাবে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ! সবাই দোয়া করবেন আমার জন্য! মাহবুবুল হাসান ফয়সাল, ম্যানেজিং ডিরেক্টর, ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব