আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুলাই, ২০২৫
৬:২৭ পূর্বাহ্ণ
181 ভিউ

আরও খবর

মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে

জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক!

জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের!

কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর!

অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!

বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই!

আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২৭ 181 ভিউ
গ্রীষ্মের প্রচণ্ড তাপ আর তার সঙ্গে পচা গন্ধ, এ যেন আমেরিকার শহরজুড়ে এক নতুন দুর্ভোগের নাম। ডাস্টবিন উপচে পড়া আবর্জনা, বাতাসে মাছির ঝাঁক আর রাস্তাজুড়ে দুর্গন্ধ- এই বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে দেশব্যাপী চলমান একটি শ্রমিক ধর্মঘটের কারণে। খবর বিবিসির। দেশটির অন্যতম বৃহৎ বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘রিপাবলিক সার্ভিসেস’-এর কয়েক হাজার কর্মী তিন সপ্তাহ ধরে ধর্মঘটে রয়েছেন। কম বেতন ও সীমিত সুযোগ-সুবিধার অভিযোগে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যের একাধিক শহরে এ ধর্মঘট ছড়িয়ে পড়েছে। টিমস্টার্স ইউনিয়ন বলছে, রিপাবলিক সার্ভিসেস তাদের সঙ্গে চুক্তি অনুযায়ী ন্যায্য আচরণ করছে না। তবে কোম্পানির পাল্টা অভিযোগ, ইউনিয়ন আলোচনার পরিবর্তে অচলাবস্থাকে উসকে দিচ্ছে। ম্যাসাচুসেটসের পরিচ্ছন্নতাকর্মী ট্রাকচালক মাইক ওর্তিজ বলেন, ‘আমরা যে বেতন পাচ্ছি ততে চলা সম্ভব না। খরচ দিনকে দিন বাড়ছে।’ এই ধর্মঘটে দেশজুড়ে অন্তত দুই হাজারের বেশি শ্রমিক কাজ বন্ধ রেখেছেন, যার প্রভাব পড়েছে লাখ লাখ নাগরিকের ওপর। গ্লস্টারসহ অন্তত ছয়টি শহর চুক্তি ভঙ্গের অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রিপাবলিক শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে গাড়ি চুরি, ভাঙচুর এবং হুমকির মতো গুরুতর অভিযোগ এনেছে, যা ইউনিয়ন সম্পূর্ণ অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য সংকট দ্রুত মানুষের জীবনে প্রভাব ফেলে, যা ধর্মঘটরত শ্রমিকদের অবস্থানকে আরও জোরালো করে তোলে। উদাহরণস্বরূপ, ফিলাডেলফিয়ায় মাত্র আট দিনের মধ্যেই একটি স্যানিটেশন ধর্মঘট চুক্তিতে রূপ নেয়। ওয়াশিংটনের লেসি শহরে এক সপ্তাহ পর সমঝোতা হলেও, অনেক শহরে এখনো সমস্যা রয়ে গেছে। স্থানীয় প্রশাসন কখনো নিজের কর্মী দিয়ে, কখনো নতুন ঠিকাদার নিয়োগ করে আবর্জনা সরানোর চেষ্টা করছে। কিন্তু সেটাও সবখানে কার্যকর হচ্ছে না। বস্টনের মেয়র মিশেল উ কোম্পানিটিকে জরিমানা করার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ব্যর্থতা শহরের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ বিপাকে পড়া শহরের বাসিন্দারা বলছেন, ময়লা সরানো না হলে বাড়ছে মশা, মাছি ও ইঁদুরের উপদ্রব। মালডেন শহরের এক কফিশপ মালিক গ্লেইসি স্যান্টোস বলেন, ‘সপ্তাহে একবার ময়লা না সরালে আমরা ব্যবসা চালাতেই পারি না।’ খবরে বলা হয়, সর্বশেষ শুক্রবারের আলোচনাও ফলপ্রসূ হয়নি এবং এখনো নতুন কোনো বৈঠকের দিনক্ষণ নির্ধারিত হয়নি। ফলে আমেরিকার বহু শহরের নাগরিকদের জন্য এই ‘আবর্জনাময় গ্রীষ্ম’ কতদিন চলবে তা পরিষ্কার নয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার