আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শবনম ফারিয়া – বর্ণমালা টেলিভিশন

আপত্তিকর মন্তব্যকারীর স্ক্রিনশট পোস্ট করে যা বললেন শবনম ফারিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:১৮ 154 ভিউ
ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে একজন শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সবর তিনি। বর্তমানে শোবিজে নিয়মিত না হলেও পাশাপাশি যুক্ত রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে। সম্প্রতি সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে অভিনেত্রীদের। এরমধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো। শবনম ফারিয়ার সরল স্বীকারোক্তির সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা অভিনেত্রীসহ নেটিজেনদের দৃষ্টি এড়ায়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে লিখেছেন, ‘গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম, সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি, তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো। যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে।’ শবনম ফারিয়া প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে কী বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?’ এরপরই আক্ষেপ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশির ভাগ সময় ইগনোর করতে হয়। কিন্তু কেন ইগনোর করব? শুধু আপনার হাতে একটা মোবাইল ফোন আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে, জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়?’ সবশেষ তিনি লিখেছেন, ‘দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কীভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে এ কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে। এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক।’ এদিকে শবনম ফারিয়ার এই পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেখানে আপত্তিকর মন্তব্য করা ওই যুবকের সমালোচনা করেছেন সবাই। একইসঙ্গে অনেকেই ওই যুবককে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?