আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক – বর্ণমালা টেলিভিশন

আপত্তিকর কনটেন্ট তৈরিতে অভিযুক্ত হলো গ্রোক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:৩১ 126 ভিউ
কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রোক টুল অপব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে। এর ফলে ইলন মাস্কের সংস্থা এক্স-এর বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আপত্তিকর ও বেআইনি কনটেন্ট তৈরির অভিযোগে এক্সকে ইতোমধ্যে কয়েকটি দেশ থেকে নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়, বেআইনি কনটেন্ট অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে। আর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা রিপোর্ট আকারে দ্রুত জানাতে হবে। অভিযোগে উল্লেখ করা হয়, ইদানীং গ্রোক ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও ছড়ানোর অভিযোগ বেড়েছে, বিশেষ করে নারীর আপলোড করা ছবিকে ঘিরে এমন কনটেন্ট তৈরির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এ বিষয়ে বিশ্বের কয়েকটি দেশের আইনপ্রণেতা ও নাগরিক সমাজের সংগঠন কঠিন পদক্ষেপের দাবি উপস্থাপন করেছে। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি দেশের স্থানীয় তথ্যপ্রযুক্তি আইন (ডিজিটাল মিডিয়া এথিকস কোড) নীতিমালা না মেনে ডিউ ডিলিজেন্স আইন লঙ্ঘন করায় অভিযুক্ত হয়েছে এক্স। অভিযোগে বলা হয়, আইন লঙ্ঘন করে এমন সব কনটেন্টের প্রবেশাধিকার বন্ধ করতে হবে। ডিজিটাল প্রমাণ নষ্ট না করে তা সংরক্ষণ করা জরুরি। গ্রোক টুলের পরিচালন কাঠামো ও প্রযুক্তিগত নকশা পর্যালোচনা করতে হবে। অন্যদিকে, বেআইনি কনটেন্ট প্রতিহত করতে জোরালো সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে কোনো কারণে নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ (সাসপেন্ড) করার তাগিদ দেওয়া হয়। কর্তৃপক্ষ (এক্স) বলছে, তারা বেআইনি কনটেন্টের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকে। শিশু নির্যাতনে অভিযুক্ত কনটেন্ট নিয়মিত সরানো হয়। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হয়। বিশেষ প্রয়োজনে আইনশৃঙ্খলা সংস্থার সহযোগিতা নেওয়া হয়। বিবৃতিতে এক্স সেফটি বলেছে, গ্রোক ব্যবহার করে কেউ বেআইনি কনটেন্ট তৈরি করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে, যেমনটা সরাসরি কনটেন্ট আপলোডের ক্ষেত্রে করা হয়। ডিজিটাল আইন বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মাধ্যমকে অবশ্যই তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত যে কোনো ধরনের কনটেন্টের দায় নিশ্চিত করতে হবে। ভুয়া ও বেআইনি কনটেন্ট ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অবশ্যই জবাবদিহি হবে প্রধান শর্ত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার?