আজ দুবাইয়ে বাংলাদেশ প্রথম মাঠে নামবে – বর্ণমালা টেলিভিশন

আজ দুবাইয়ে বাংলাদেশ প্রথম মাঠে নামবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ 165 ভিউ
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বড় জয় দিয়ে বুধবার করাচিতে শুরু হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ দুবাইয়ে বাংলাদেশ প্রথম মাঠে নামবে। শুরুতেই তাদের প্রতিপক্ষ ভারত। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। পড়শি দেশে গিয়ে খেলতে তাদের অনীহা। বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে মহাবিতর্ক। গত কয়েক বছরে মাঠের লড়াইয়ে ঝাঁজ থাকুক আর না থাকুক, কথার লড়াই থেমে থাকে না। শেষ পাঁচ ম্যাচের হিসাবে অবশ্য ৩-২ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ভারতকে হারিয়ে শুরু করতে পারলে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন সত্যি হতেও পারে। এদিকে আজকের ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। গত দুদিন দুবাইয়ে বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। দুবাই যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছি চ্যাম্পিয়ন হতে।’ নাজমুলের এ কথা নিয়ে ট্রল করা হলেও এমন আশা বাংলাদেশ করতেই পারে। আট বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল। তখনো কেউ অনুমান করতে পারেননি যে, বাংলাদেশ সেমিতে খেলবে। এবারও ফাইনাল ও চ্যাম্পিয়নের স্বপ্ন উড়িয়ে দেওয়া যায় না। যদিও নিজেদের প্রিয় ফরম্যাটে ২০২৩ সাল থেকে বাংলাদেশের পারফরম্যান্স আশাপ্রদ নয়। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বড় রান করেও বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে দুবাইয়েই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছেন নাজমুল হোসেনরা। তার ওপর পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বড় টুর্নামেন্টে বরাবর বাংলাদেশের মূল চ্যালেঞ্জ থাকে ব্যাটিং নিয়ে। এবারও প্রস্তুতি ম্যাচে জীর্ণশীর্ণ ব্যাটিং হতাশ করেছে। বাংলাদেশ দলে সবচেয়ে সিনিয়র দুই খেলোয়াড় হলেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। কয়েকজন সাবেক অধিনায়ক মনে করেন, বড় টুর্নামেন্টে এ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পথ দেখাতে হবে। কিন্তু কাজটা করতে হবে তরুণদের। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে এবারের দলটি ভালো। তবে মাঠের পারফরম্যান্স সজীব না হলে কাজটা কঠিন। বাংলাদেশ সর্বশেষ ভারতের সঙ্গে ৫০ ওভারের ম্যাচে খেলেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে, পুনেতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল সাত উইকেটে। এবার বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ঈষৎ স্বস্তি পেতে পারে। বিশ্বের অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরা ভারতীয় দলে নেই। তবে দুবাইয়ে ভারতের স্পিনাররা ভয়ংকর হয়ে উঠতে পারেন। সেখানকার উইকেট স্পিন-সহায়ক। বাংলাদেশ অধিনায়ক বুমরাকে নিয়ে ভাবছেন না। তিনি বলেন, ‘কোনো একজন ক্রিকেটারকে নিয়ে ভাবছি না আমি। ওদের মানসম্পন্ন ক্রিকেটার আরও অনেকে আছে। আমরা ভাবছি কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করব, এ নিয়ে।’ শান্ত বলেন, ‘ভারত-বাংলাদেশ ম্যাচের একটা রোমাঞ্চ থাকে। খেলোয়াড়রা এ নিয়ে চিন্তা করে না। নিজেদের পরিকল্পনা কীভাবে কাজে লাগাবে, সেটা নিয়ে চিন্তা করে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ