আজন্ম এক লড়াকু সৈনিক শাহরুখ খান – বর্ণমালা টেলিভিশন

আজন্ম এক লড়াকু সৈনিক শাহরুখ খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ১০:৩১ 132 ভিউ
সব তারকার যাত্রা লাল গালিচা এবং বিলাসিতা দিয়ে শুরু হয় না। কখনও কখনও এই যাত্রা এতটাই কষ্টকর হয় যে, সেটা সারাজীবন মনে থাকে। বলিউডের তেমনই একজন অভিনেতা শাহরুখ খান। থিয়েটার দিয়ে অভিনয়জীবন শুরু করা এ অভিনেতা চলতি পথে যতটা কষ্ট করেছেন, সেটা বলিউডে অন্য কারও ততটা ছিল না। মুম্বাইয়ের ‘মান্নত’ নামে যে বাংলোতে তিনি থাকেন, সেটার পাশে বসে একসময় স্বপ্ন দেখেছেন, এই বাড়িটি একদিন কিনবেন। আর সেটা করেও দেখিয়েছেন। কিন্তু এই স্বপ্ন পূরণে একসময় কাজের জন্য পরিচালকদের চাও বানিয়ে দিয়েছেন এই সুপারস্টার। তেমনই একটি ঘটনা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে শেয়ার করেছেন নির্মাতা তিগমাংশু ধুলিয়া। বলেছেন, তার সঙ্গে শাহরুখের প্রথম পরিচয় একটি চায়ের কাপ দিয়ে শুরু হয় এবং সেটা খুব একটা চমৎকার সময় ছিল না। সময়টা ছিল ১৯৯৪ সাল। শাহরুখ তখন টিভি সিরিজ ‘ফৌজি’-তে অভিনয় করেন। এই সিরিজের সহকারি পরিচালক ছিলেন তিগমাংশু। একদিন, সিরিজের পরিচালক শেখর কাপুর তরুণ অভিনেতাকে (শাহরুখ) তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। শাহরুখও নির্দিষ্ট সময় উপস্থিত ছিলেন। ওই সময় শেখর কাপুর তার সহকারি তিগমাংশুকে চা বানিয়ে খাওয়াতে বলেন। আর সেটা করতে হবে মাইক্রোওয়েভে। সেসময় যন্ত্রটা নতুন ছিল। আর সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতেন না তিগমাংশু। তিনি বলেন, ‘আমি প্রথমবার একটি মাইক্রোওয়েভ দেখেছি। জানিনা কীভাবে কী করতে হবে। তবুও, আমি একটি ভয়ানক চা বানিয়ে শাহরুখ খানকে পরিবেশন করেছি। অবাক বিস্ময়ে দেখলাম, শাহরুখ সেটা বেশ খুশিমনে পান করছেন। আমাদের থ্যাঙ্কস দিচ্ছেন। রান্নাঘরে গিয়ে অবশিষ্ট চায়ের একটু পান করে দেখি, এর চেয়ে জঘন্য চা আমি আমার জীবনেও পান করিনি। অথচ শাহরুখ সেটা কী অবলীলায় পান করে গেল!’ তিগমাংশু আরও যোগ করেন, ‘এটাকেই বলে সত্যিকারের স্ট্রাগল। কঠিন সময়ে বিষও হজম করাই যেন শাহরুখের ধর্ম।’ তিনি বলেন, শাহরুখ হয়তো তখন ভেবেছিল আমি ইচ্ছা করেই ফালতু চা খাইয়েছি তাকে। তিনি আমার উপর বেশ রেগে থাকবেন। কিন্তু এই চায়ের ঘটনার পরেও, আমার এবং শাহরুখের মধ্যে বন্ধন উষ্ণ ছিল। পরবর্তীতে তিগমাংশু একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা হয়ে ওঠেন, আর শাহরুখ খান হয়ে ওঠেন বলিউডের বাদশাহ। এদিকে কাজের সূত্রে শাহরুখ খান বর্তমানে ‘কিং’ নামে একটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সিনেমায় তিনি মেয়ে সুহানা খানকে বড় পর্দায় দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। যদিও ওটিটিতে এরইমধ্যে সুহানার অভিনয়ে অভিষেক হয়ে গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে