আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ October, ২০২৬
৭:৩৬ am
55 ভিউ

আরও খবর

ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৭:৩৬ 55 ভিউ
আওয়ামী লীগকে রাজপথে দমন করার লক্ষ্যে মিছিলে নেমে ঢাকার ধামরাইয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক অধিকারকে দমন করতে একটি র‍্যালি করার সময় বিএনপির দুই পক্ষ নিজেদের মধ্যে এই সংঘর্ষে জড়ায়। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় একটি আঞ্চলিক সড়কে একেএইচ নামে পোশাক কারখানার পাশে এই ঘটনা ঘটে। জানা গেছে, তমিজ উদ্দিনের অনুসারীদের ১০-১২ জন ও ইয়াসিন ফেরদৌস মুরাদের ১০ অনুসারী আহত হন। তারা হলেন— মো. শরিফুল ইসলাম (৪৪), বাবুল হোসেন, জাহিদ, নাজিরসহ আরও অনেকেই। অধিকাংশেরই পরিচয় জানার সুযোগ হয়নি। তারা ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকার বাসিন্দা বলে জানা যায়। জানা যায়, দীর্ঘদিন ধরে তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌস মুরাদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। একে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, চাঁদাবাজির এলাকার ও বিভিন্ন ধান্দা-ব্যবসার দখল নিয়ে বিরোধ রয়েছে। শনিবার দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী তমিজ উদ্দিনের অনুসারীরা ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে র‍্যালি বের করে। তারা একেএইচ কারখানার সামনে সমাবেশ করার সময় এক কর্মীর সাথে ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের সঙ্গে তর্ক বাধে। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে সেখানে জড়িয়ে পড়েন অন্যরাও। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরীর রুমার মেয়ের জামাইসহ অন্তত ২০ জন আহত হন। তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন সুতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের মাথায় সেলাই পড়ে। তিনি জানান, বিএনপির মিছিলে তাকে অতর্কিত হামলা করা হয়। ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। শেষ করে বালিথা পূর্ব পাড়া বাসস্ট্যান্ডে এলে কে বা কারা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের ওপর হামলা করে। আমরা প্রশাসনকে বলতে চাই, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। এরই মধ্যে থানায় অভিযোগ করা হয়েছে। ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী বলেন, আমার মেয়ে জামাই ও এক ছেলের উপর হামলা করা হয়, চাইনিজ কুড়াল দিয়ে কোপায়। একজনের আঙুল পড়ে গেছে। তারা মোটরসাইকেলে মহড়া দিচ্ছিল, সেখান থেকেই হামলা করা হয়। পুরোটাই প্রতিহিংসা থেকে করেছে। আমার বাড়ির কাছে এসে হামলা করে। গুরুতর আহত হয় বাবুল হোসেন, আমার মেয়ের জামাই জাহিদ, নাজিরসহ আরও অনেকেই। আমি এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেবো। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, বালিথা এলাকায় বিএনপির মিছিলে ফ্যাসিবাদের পক্ষের লোক হামলা করলে বেশ কয়েকজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে রাখেনি। ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। রমিজুর রহমান রুমা ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে ছিল। সে আওয়ামী লীগের দালাল, সে গুপ্ত। সেই এসব করিয়েছে। সেই জড়িত। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে শরিফুল ইসলামের পক্ষে থানায় অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌস মুরাদ। দুজনই আলাদাভাবে নিজের অবস্থান জানান দেন। বিভিন্ন সমাবেশে একে অপরের বিষোদগার করেন। তমিজ উদ্দিন মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। আর ইয়াসিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করে সরকার। সংঘর্ষের বিষয়ে জানতে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিনের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ ধরেননি। ইয়াসিন ফেরদৌস মুরাদও ফোন রিসিভ করেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের