অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

অ্যাপল ক্ষতিপূরণ দিচ্ছে ১১০০ কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ | ৭:১১ 242 ভিউ
অ্যাপলের সিরি ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীরা এবার ডিভাইস প্রতি ২০ ডলার ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন বলে জানা গেছে। গ্রাহকদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করায় এবং থার্ড পার্টি অ্যাডভার্টাইজারদের সেগুলো শোনার অ্যাক্সেস থাকায় আদালতে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই প্রেক্ষাপটে অ্যাপল এবার আদালতের বাইরে ৯৫ মিলিয়ন ডলারের বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করতে রাজি হয়েছে। আর এই ক্লাস-অ্যাকশন সেটেলমেন্টের কল্যাণে যেসব সিরি গ্রাহকের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করা হয়েছে তাদের সবাইকে ডিভাইস প্রতি ২০ ডলার করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমেরিকার ডিসট্রিক্ট বিচারক জেফরি হোয়াইট উক্ত সেটেলমেন্টটি অনুমোদন করলেই বিষয়টির আনুষ্ঠানিক নিষ্পত্তি সম্পন্ন হবে। অ্যাপলের সিরি ডিজিটাল অ্যাসিসট্যান্ট ব্যবহারকারীদের অনেকেই আদালতে অভিযোগ করেছেন যে, তাদের সিরি ডিভাইস নিজে থেকেই অ্যাকটিভেট হয়েছে এবং তাদের প্রাইভেট কনভারসেশন রেকর্ড করেছে। শুধু তাই নয়, রেকর্ড করা অডিওগুলোর অ্যাক্সেস ছিল থার্ড পার্টি বিজ্ঞাপনদাতাদেরও। এর প্রমাণস্বরূপ তারা জানিয়েছে, নিজেদের ঘরোয়া কনভারসেশনে উল্লেখ করা হয়েছে, এমন সব প্রোডাক্টের বিজ্ঞাপন আসতে শুরু করে তাদের ডিভাইসে। এমনকি ডাক্তারের সঙ্গে অস্ত্রোপচার বিষয়ে কথা বলার পর এ সম্পর্কিত বিজ্ঞাপন পেয়েছেন বলেও আদালতকে জানিয়েছেন গ্রাহকরা। তদন্তে বেরিয়ে আসে যে সিরি নিজে থেকেই গ্রাহকদের বেশ কিছু অতি-সংবেদনশীল কনভারসেশন রেকর্ড করেছে। এর মধ্যে ব্যক্তিগত মেডিকেল তথ্য ছাড়াও আছে দম্পতিদের অন্তরঙ্গ মুহূর্তের রেকর্ডিং। ২০১৯ সালে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক হুইসেলব্লোয়ারের দাবি অনুযায়ী, গ্রাহকদের সংবেদনশীল এসব গোপন অডিও রেকর্ডিং অ্যাপলের বিজ্ঞাপনদাতারা কোয়ালিটি কন্ট্রোলের সময় শুনতে পেয়েছেন। উল্লেখ্য, অ্যাপলের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগের সময়সীমা গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর। বিষয়টি নিষ্পত্তির প্রস্তাবনা অনুযায়ী, সিরি গ্রাহকরা অ্যাপলের কাছ থেকে সর্বোচ্চ ৫টি ডিভাইসের জন্য ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। অবশ্য ক্ষতিপূরণ পেতে হলে তাদের শপথ করে বলতে হবে যে, কোনো এক প্রাইভেট কনভারসেশন চলাকালে অসাবধানতাবশত সিরি চালু হয়ে গেছে। ব্যক্তিগত গোপনীয়তা প্রসঙ্গে ডিজিটাল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে বিপদে থাকা প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপল অবশ্য একা নয়। গুগলকেও তাদের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আদালতের সম্মুখীন হতে হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা