আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’ – বর্ণমালা টেলিভিশন

আধুনিক যুদ্ধের নতুন হাতিয়ার ‘সাইবার তেলাপোকা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ১১:৩৬ 145 ভিউ
যুদ্ধক্ষেত্রে নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করছে জার্মানি। সামরিক প্রযুক্তিতে দেশটি নিয়ে এসেছে সাইবার তেলাপোকা। এই বিশেষ তেলাপোকাগুলো জীবিত পোকামাকড়ের দেহকে কৃত্রিম প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে। পিঠে লাগানো ক্ষুদ্র ক্যামেরা ও সেন্সর দিয়ে এগুলো শত্রুর অবস্থান এবং পরিস্থিতি সরাসরি সেনাবাহিনীর কাছে পৌঁছে দেবে। সাইবার তেলাপোকাগুলো দূর থেকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। পাশাপাশি, একাধিক তেলাপোকা একসঙ্গে ঝাঁক বেঁধে কাজ করতে পারবে, যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। কঠিন ও বিপজ্জনক এলাকায় এই পোকাগুলো সেনাদের জন্য জরুরি গোয়েন্দা তথ্য নিয়ে আসবে, যেখানে মানুষের পা দেওয়া কঠিন। জার্মানির ‘সোয়ার্ম বায়োট্যাকটিক্স’ নামক একটি কোম্পানি এই প্রযুক্তি তৈরি করছে। কোম্পানির প্রধান স্টেফান উইলহেলম বলেছেন, আমাদের বায়ো-রোবটগুলো জীবিত পোকামাকড়ের উপর ভিত্তি করে তৈরি, যা উন্নত সেন্সর ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সজ্জিত। এগুলো স্বাধীনভাবে কিংবা ঝাঁক বেঁধে কাজ করতে সক্ষম। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জার্মানি প্রতিরক্ষা প্রযুক্তিতে বড় ধরনের বিনিয়োগ বাড়িয়েছে। এ ধরনের উদ্ভাবনী প্রযুক্তি যুদ্ধের ধরনই পালটে দেবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আগের দিনের ভারী যুদ্ধযন্ত্রের পরিবর্তে ছোট ছোট, চতুর এবং স্বয়ংক্রিয় রোবটগুলোই এখন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র দখল করবে। বিশ্লেষকরা বলছেন, সাইবার তেলাপোকার মতো প্রযুক্তি শুধু সেনাবাহিনীর জন্যই নয়, নিরাপত্তা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে তাদের প্রতিরক্ষা নীতি ও মনোভাবের বড় পরিবর্তন ঘটেছে জার্মানি। দেশটি এখন শুধু অস্ত্রের পরিমাণ বাড়ানো নয়, আধুনিক ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোযোগী হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা