কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন – বর্ণমালা টেলিভিশন

কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ November, ২০২৬ | ৭:১৮ 3 ভিউ

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিতর্কের জেরে কোনো ধরনের জলবায়ু চুক্তি ছাড়াই শেষ হয়েছে কপ-৩১ সম্মেলন। তুরস্ক ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের খসড়া নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ আপত্তি জানায়। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই খসড়াটি অত্যন্ত দুর্বল ছিল।

বিজ্ঞাপন

কপ-৩১-এর প্রেসিডেন্ট ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম স্বীকার করেছেন যে, চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত সমাপনী অধিবেশনে তিনি বলেন, "আমি বুঝতে পারছি, এই খসড়াটির বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। আর সে কারণেই এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়নি।"

আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারা ও’ব্রায়েন জানান, প্রস্তাবিত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন তা সমর্থন করতে পারেনি। তিনি বলেন, "ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো এই খসড়ার বিরোধিতা করছে, কারণ এটি বর্তমান পরিস্থিতির দাবি মেটাতে সক্ষম নয়।" সম্মেলনে প্রকাশিত দ্বিতীয় খসড়া সংস্করণে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধের আহ্বান বাদ দেওয়ায় ফ্রান্স ও পানামাসহ কয়েকটি দেশ এর তীব্র প্রতিবাদ জানায়।

দীর্ঘায়িত এই আলোচনার ফলাফল নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, "জলবায়ু সংকটের এই মুহূর্তে সরকারগুলো যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা যারা করেছিলেন, তাদের গভীর হতাশার সঙ্গে আমি একমত। যারা আমাদের গ্রহ ধ্বংস করে মুনাফা অর্জন করে, তারা কখনোই এই গ্রহকে বাঁচানোর লড়াইয়ের শর্ত নির্ধারণ করতে পারে না। জীবাশ্ম জ্বালানিই জলবায়ু সংকটকে ত্বরান্বিত করছে।"

অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েন হতাশা প্রকাশ করে বলেন, "দুর্ভাগ্যবশত, আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। অত্যন্ত হতাশাজনক।" নির্ধারিত সময়ের চেয়ে দুই দিন বেশি সময় ধরে চলার পর রবিবার এই সম্মেলনটি জাতিসংঘের ইতিহাসে দীর্ঘতম জলবায়ু সম্মেলনে পরিণত হয়। পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির বিষয়টি বাদ দেওয়ার জন্য জোরালো তদবির চালিয়েছিল। এর আগে ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট