সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ November, ২০২৬
৬:৪০ am
3 ভিউ

সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ | ৬:৪০ 3 ভিউ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’ সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকা মূল্যে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির উদ্যোগ নিয়েছে। রবিবার ঢাকার মিরপুর-১৫ নম্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আবু সাঈদ রাজা বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য। বাংলাদেশের ১ নম্বর ফুয়েলিং পার্টনার হিসেবে ফ্রেশ এলপি গ্যাস স্বচ্ছ যোগাযোগ, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ এবং সেবার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মেঘনা গ্রুপের জনসংযোগ বিভাগ জানায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপি গ্যাস পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দেওয়ায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরের ৩৯টি বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহকরা বিইআরসি নির্ধারিত মূল্যে গ্যাস কিনতে পারবেন।

বিক্রয়কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মগবাজারের আর (জেবি) এন্টারপ্রাইজ, বাড্ডার ফাইভ সার্কেল লিমিটেড ও আরবি এন্টারপ্রাইজ, ভাটারার এস কে এস ট্রেডিং কোম্পানি, কাঁঠালবাগানের দীপ্ত এন্টারপ্রাইজ এবং পশ্চিম রামপুরার লিজা এন্টারপ্রাইজ। এছাড়া তেজগাঁওয়ের জুয়েল অ্যান্ড ব্রাদার্স, খিলগাঁওয়ের মোহাম্মদ এন্টারপ্রাইজ, বাড্ডার মুক্তিযোদ্ধা এন্টারপ্রাইজ, বনানীর মেহেরিমা করপোরেশন, মেরুল বাড্ডার তালুকদার এন্টারপ্রাইজ, মুগদার হারুন এন্টারপ্রাইজ, খিলগাঁওয়ের ন্যাশনাল তোশিবা গ্যাস স্টোভ, মঈন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সবুজবাগের ট্রেস গ্যাস ভিশন, শাজাহানপুরের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, চকবাজারের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, যাত্রাবাড়ীর জে এস এন্টারপ্রাইজ এবং ধলপুর বউবাজারের মায়ের দোয়া এন্টারপ্রাইজে এই গ্যাস পাওয়া যাবে।

তালিকায় আরও রয়েছে মিরপুরের ক্ষণকাল এন্টারপ্রাইজ ও মায়ের দোয়া এলপি গ্যাস, খিলক্ষেতের জাহান ট্রেডার্স, দক্ষিণখানের আলিফ এন্টারপ্রাইজ, কিশোরগঞ্জ এন্টারপ্রাইজ ও এস এম তাজ। এছাড়া পল্লবীর সজীব খান এন্টারপ্রাইজ, উত্তরা ১৫ নম্বর সেক্টরের রানা এন্টারপ্রাইজ, উত্তরখানের মা ট্রেডার্স, মোহাম্মদপুরের নিউ রানী গ্যাস, রায়েরবাজারের এ বি এন্টারপ্রাইজ, চন্দ্রিমা মডেল টাউনের বারাকাহ এন্টারপ্রাইজ, কামরাঙ্গীরচরের আল্লাহর দান এন্টারপ্রাইজ এবং হাজারীবাগের আভিন এন্টারপ্রাইজ থেকেও সরকার নির্ধারিত মূল্যে এলপিজি কেনা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি